বাড়ি বিক্রি কমেছে

বিক্রির সংখ্যা কমলেও দাম সর্বত্র সমান হারে কমেনি ফলে অনেক বাড়ির মালিক লোকসানে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন

টরন্টো ও আশেপাশের গ্রেটার টরন্টো এরিয়ায় নতুন বাড়ি বিক্রিতে নেমেছে ভয়াবহ ধস। চলতি বছরের জুলাই মাসে বিক্রি হয়েছে মাত্র ৩,০০৭টি নতুন বাড়ি, যা ১৯৯০-এর দশকের মন্দাকেও ছাড়িয়ে ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সবচেয়ে বড় আঘাত লেগেছে কনডো সেক্টরে। জুলাই মাসে মাত্র ১৫০ ইউনিট কনডো বিক্রি হয়েছে যা গত বছরের তুলনায় ৫১ শতাংশ এবং গত দশ বছরের গড়ের তুলনায় প্রায় ৮৯ শতাংশ কম। বাজারে সাপ্লাই বেড়ে গিয়ে ইনভেন্টরি দাঁড়িয়েছে ২০ মাসের সমপর্যায়ে, যা টরন্টোর আবাসন ইতিহাসে অন্যতম সর্বোচ্চ।

- Advertisement -

বিক্রির সংখ্যা কমলেও দাম সর্বত্র সমান হারে কমেনি। ফলে অনেক বাড়ির মালিক লোকসানে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি কয়েকটি আবাসন প্রকল্পের একেকটি বাড়ি প্রায় ৬ লক্ষ কানাডিয়ান ডলার পর্যন্ত ক্ষতিতে বিক্রি হওয়ার নজির তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই ধসের পেছনে রয়েছে একাধিক কারণ যেমন – নির্মাণ ও উৎপাদন খরচের ঊর্ধ্বগতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যিক টানাপোড়েন, উচ্চ সুদের হার এবং কনডো মার্কেটে অতিরিক্ত সাপ্লাই।

এসব কারণে ক্রেতাদের আস্থা মারাত্মকভাবে কমে গেছে এবং নতুন বিনিয়োগকারীরাও পিছিয়ে যাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, যদি কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমায় এবং অর্থনৈতিক চাপ কিছুটা লাঘব হয়, তবে আগামী বছর থেকে বাজারে পুনরুজ্জীবনের সম্ভাবনা আছে। আপাতত টরন্টোর আবাসন বাজার ক্রেতা-নির্ভর অবস্থায় রয়েছে, যা দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ক্রেতাদের জন্য একটি সুযোগ তৈরি করেছে।

- Advertisement -

Read More

Recent