গত মাসে টরন্টোতে নতুন কন্ডো বিক্রি হয়েছে মাত্র ২৫টি

গ্রেটার টরন্টো এরিয়া জিটিএ তে নতুন বাড়ি বিক্রি চলতি বছরের অক্টোবর মাসে ইতিহাসের অন্যতম নিম্ন পর্যায়ে নেমে গেছে

গ্রেটার টরন্টো এরিয়া (জিটিএ)-তে নতুন বাড়ি বিক্রি চলতি বছরের অক্টোবর মাসে ইতিহাসের অন্যতম নিম্ন পর্যায়ে নেমে গেছে। বাজারে ক্রেতাদের আগ্রহ কমে যাওয়া, উচ্চ সুদের হার এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নতুন আবাসন বাজারে স্থবিরতা তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

জিটিএভিত্তিক বিল্ডিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বিল্ড)-এর জন্য অল্টাস গ্রুপ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, অক্টোবর মাসে পুরো অঞ্চলে মাত্র ৩২২টি নতুন সিঙ্গেল-ফ্যামিলি বাড়ি বিক্রি হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় যা ৪১ শতাংশ কম। সেই সঙ্গে নতুন কন্ডোমিনিয়াম বিক্রি হয়েছে মাত্র ২৪৮টি, যা ২০২4 সালের অক্টোবরের তুলনায় ২ শতাংশ কম।

- Advertisement -

অল্টাসের তথ্য অনুযায়ী, টরন্টো শহরের বিভিন্ন অঞ্চলে যেমন নর্থ ইয়র্ক, স্কারবোরো, ইস্ট ইয়র্ক, ইটোবিকোক, ইয়র্ক ও ওল্ড টরন্টো মিলে পুরো অক্টোবর মাসে নতুন কন্ডো বিক্রি হয়েছে মাত্র ৫৪টি। এটি সাম্প্রতিক দশকগুলোর মধ্যে অন্যতম সবচেয়ে কম বিক্রি হিসেবে বিবেচিত হচ্ছে।

অল্টাস গ্রুপের গবেষণা ব্যবস্থাপক এডওয়ার্ড জেগ এক বিবৃতিতে বলেন, “চলতি বছরের অক্টোবরে জিটিএতে নতুন বাড়ি বিক্রি আগের বছরের রেকর্ড নিম্ন মাত্রাকেও ছাড়িয়ে গেছে। বাজারে এরকম ধস সাধারণত দেখা যায় না।”

বর্তমানে জিটিএ বাজারে বিক্রির জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে মোট ২১,২৪১টি নতুন আবাসন ইউনিট। যদিও এই সংখ্যা গত মাসের তুলনায় সামান্য কম, তবে এর মূল কারণ নতুন প্রকল্প যুক্ত না হওয়া। অক্টোবর মাসে নতুন সিঙ্গেল-ফ্যামিলি প্রকল্প হিসেবে মাত্র একটি প্রকল্পই উদ্বোধন করা হয়েছে, যা বাজারে সরবরাহ বৃদ্ধিকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করেছে।

ইনভেন্টরির মধ্যে রয়েছে ১৫,৫২৫টি কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট এবং ৫,৭১৬টি সিঙ্গেল-ফ্যামিলি বাড়ি।

অক্টোবরে কন্ডোমিনিয়ামের বেঞ্চমার্ক মূল্য দাঁড়িয়েছে ১০,৩১,৭৬৪ ডলার, যা গত বছরের তুলনায় ২.৫% বেশি। অন্যদিকে সিঙ্গেল-ফ্যামিলি বাড়ির বেঞ্চমার্ক মূল্য কমে দাঁড়িয়েছে ১৪,৩৪,৪৪৭ ডলার, যা আগের বছরের তুলনায় ৭.৪% কম।

সিঙ্গেল-ফ্যামিলি বাড়ির দাম কমার কারণ হলো উচ্চ সুদের হার, ক্রেতাদের সামর্থ্য কমে যাওয়া, বিনিয়োগকারীদের অনীহা এবং বড় এবং ব্যয়বহুল বাড়ির বদলে ছোট ও সাশ্রয়ী কন্ডোর দিকে ঝুঁকছে তরুণ ক্রেতারা।

বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার কমানো না হলে বা নতুন ক্রয়-সহায়ক নীতি না এলে নিকট ভবিষ্যতে নতুন বাড়ি বিক্রি বৃদ্ধির সম্ভাবনা কম। উৎপাদন খাতের জন্যও এটি উদ্বেগজনক, কারণ কম বিক্রির অর্থ হলো পরবর্তী বছরে নির্মাণ প্রকল্প কমে যাওয়ার আশঙ্কা।

জিটিএর আবাসন বাজার দীর্ঘদিন ধরেই কানাডার সবচেয়ে ব্যয়বহুল ও প্রতিযোগিতামূলক বাজার হিসেবে পরিচিত। তবে অক্টোবরের বিক্রির এই নিম্নগতি বাজারে এক নতুন ধরণের সতর্ক সংকেত সৃষ্টি করেছে।

- Advertisement -

Read More

Recent