একজন আরেকজনজনকে পিঠ চাপড়ে দেই!

ফেইসবুক এর স্মৃতিতে ফিরে আসা এইসব ছবি কথা বারবার এসে নাড়া দিয়ে যায়

দুইছেলে রাশীক আর রাইয়ানকে নিয়ে ফ্রীজ এর ভিতর আর বাহির পরিষ্কার করলাম আজ।

ওদের বাবার প্রিয় কাজ ছিলো ঘর পরিষ্কার। রাশীক/বাসমাহ ওদের বাসা ছবির মত গুছিয়ে রাখে। আমি আর রাইয়ানও আমাদের বাসা গুছিয়ে রাখতে চেষ্টা করি!

- Advertisement -

কিন্তু তার মত হয়না!

আজ আমাদের টীম ওয়ার্ক চলে!

একজন আরেকজনজনকে পিঠ চাপড়ে দেই!  ফ্রীজ এর ডোর এ জমা রাখা পেপটোমিসমাল আর গ‍্যাভিসকন এর ডেইট চলে গেছে ২০২১ এ। তবু পিছনে আড়াল করে রেখেছিলাম। আজ ফেলে দিলো ওরা!কিছু বলিনা!

শুধু মনে হতো এখানে স্পর্শ , ওখানে স্মৃতি!

এখনো মনেহয়!

অতীত আসলে স্মৃতির দখল!

আজকের দিন!

এইযে আছি!

বাইরে মাইনাস ২ এর রোদেলা আকাশ!

পাখিদের কোলাহল!

এটাই সত‍্যি!

ফেইসবুক এর স্মৃতিতে ফিরে আসা এইসব ছবি, কথা বারবার এসে নাড়া দিয়ে যায়।

চোখ পোড়ে!

মনে ভাঙচুর হয়!

যে যায় সে যায়! আর কোনদিন সে ফেরে না!

এই নির্মম সত‍্যটাকে মন মানলেও চোখ মানেনা,

চোখের কোনে অপেক্ষা জাগে!

এই অপেক্ষা আসলে শুধু বেঁচে থাকা মানুষের জন্য!

খুব ইচ্ছে করে একটা কবিতার অনুষ্ঠান করতে!

একা একা সাহস হয়না!

অভিমান হয় খুব!

এত অভিমান বুকে নিয়েই প্রতিদিন বাঁচি!

হাসি, কথাবলি!

পথ হাঁটি!

এখনো বলি, বেঁচে থাকা দারুণ ব‍্যাপার!

আজকে বাঁচি!

কাল কে দেখেছে?

সবাই ভালো থাকবেন।

ভালোবাসায় থাকবেন।

 

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent