আবাসিক স্কুলের সেই ট্রমা কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবরাগুলোর মধ্যে প্রবাহিত হচ্ছে এ থেকে বেরিয়ে আসার চেষ্টায় রত এক আদিবাসী লেখকের নতুন বইয়ে তা উঠে এসেছে। তিনি বলেছেন, আদিবাসী স্কুল না থাকলে আমার মা আমাকে জড়িয়ে ধরে বলতেন, আমি তোমাকে ভালোবাসি।
এটা ডারলেন আইজ্যাকের কবিতার একটি ছত্র। কবিতাটিতে মায়ের কাছ থেকে যে নিপীড়নের শিকার হতে হয়েছিল তা থেকে উত্তরণের গল্প বলা হয়েছে। শৈশবে তাকে আবাসিক স্কুলে পাঠিয়েছিলেন মা। কবিতাটি তার নতুন বই ‘ডিয়ার জার্নাল, ইটস মি, লিটল ডারলেনি’র অংশ।
সিটিভি নিউজকে আইজ্যাক বলেন, আমি বিশ্বাস করে উদ্দেশ্য দিয়েই স্রস্টা আমাদের সবাইকে এখানে পাঠিয়েছেন। আমার শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে যাওয়ার কারণ হলো আমি যাতে আমরা গল্প লিখতে পারি এবং অন্যদের সঙ্গে তা বিনিময় করতে পারি। ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য এটাই আমার জন্য চ‚ড়ান্ত হাতিয়ার।
আইজ্যাক বলেন, বাড়ি না ছাড়া পর্যন্ত মা সেলিনার হাতে মর্মান্তিক নির্যাতনের শিকার হতে হয় তাকে। তার বয়স যখন পাঁচ বছর ঠিক সেই সময় একটি ঘটনা ঘটে। তার মা তার চুলের মুঠি ধরে একটি ডায়াপার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। আরেকটি ঘটনায় স্প্যাগেটি সিদ্ধ করতে ভুলে যাওয়ার অপরাধ হিসেবে মা তাকে ফর্ক দিয়ে আঘাত করেন।
আইজ্যাক বলেন, এসব নির্যাতনের কথা আমি কাউকে কখনও বলিনি। এটা ছিল অস্বস্তিকর। আমি লজ্জা পেতাম।
আইজ্যাকের মাকে শৈশবে ব্রিটিশ কলাম্বিয়ার ফোর্ট সেইন্ট জেমসের লেজাক রেসিডেন্সিয়াল স্কুলে পাঠানো হয়েচিল। অত্যধিক মদপানের কারণে তার মৃত্যুর পর ২০ বছর পর্যন্ত আইজ্যাক বিষয়টি জানতেন না। সে পর্যন্ত আইজ্যাক আবসিক স্কুলের ইতিহাস ও মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের বিস্তর ঘটনা নিয়ে কখনই শিক্ষা দেননি।
আইজ্যাক বলেন, তার চলে যাওয়ার প্রথম ২০ বছর তার জন্য আমার কাছে কেবল ঘৃণাই ছিল। আমি তাকে ঘৃণা করতাম। আমি তার সম্পর্কে বলতে পারতাম না বা তার নামে শপথ নিতে পারতাম না। আমার সংস্কৃতি নিয়ে জানতে শুরু করার পর এগুলো আমার সামনে আসে এবং এটাকে বলা হয় আবসিক স্কুল।

