
চৈত্র মাসের খা খা করা রোদে মসজিদ জামতলা হতে হাবিব-মেহেবুব মামাদের গলিতে যেতে ঠিক এরকম গলি পড়ে। বাসা হতে বের হয়ে আমি শর্টকাটে এই গলি দিয়ে মেইন রোড়ে যেতাম। একটু রোদ বাঁচিয়ে যাবার জন্য মন্ট্রিয়েলের রুয়ে আলমা হতে রুয়ে ডরলেট যেতে ঐ রকম একটা গলি দিয়ে আমি প্রায় যাওয়া আসা করি। এখানকার রোদের তেজ আমার দেশের রোদ ও গরমকে হার মানায়।
রুয়ে আলমার এই গলি আমাকে জামতলার সেই গলির কথা মনে করিয়ে বিষন্ন করেছে। আহা কতদিন দেখি না শৈশব, কৈশোরের দুরন্তপনার দিনগুলোতে আড্ডার গলিটি!
মন্ট্রিয়ল, কানাডা
- Advertisement -
