কানাডায় নেক্সাস তালিকাভুক্ত কেন্দ্রগুলো আমেরিকান কাস্টমস অফিসারদের আইনি সুরক্ষার বিষয়ে মতবিরোধের কারণে সীমান্তের দক্ষিণে পুনরায় খোলার তিন মাসেরও বেশি সময় পরেও বন্ধ রয়েছে। কর্মসূচীর জন্য আবেদন যেটি লোকেদের দ্রুত সীমান্ত অতিক্রম করতে সাহায্য করতো, অচলাবস্থার ফলে ব্যাপকভাবে বকেয়া পড়ে যায়। কোভিড-১৯ মহামারীটি ২০২০ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় নেক্সাস নিবন্ধন সাইটগুলো বন্ধ করার প্রয়োজনীয়তা তৈরি করেছিল। দীর্ঘ নিরাপত্তা এবং কাস্টমস অপেক্ষা সারা বিশ্বের বিমানবন্দরে একটি অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডানকান ডি, যিনি এয়ার কানাডার প্রাক্তন চিফ অপারেটিং অফিসার জোর দিয়ে বলেছেন যে, নেক্সাস ভ্রমণকারীদের কমতি অবশ্যই বিলম্বকে বাড়িয়ে দেবার জন্য দায়ী।
প্রিক্লিয়ারেন্স হল ভ্রমণকারীদের তাদের গন্তব্যের দেশে প্রবেশের আগে অনুমোদনের পদ্ধতি। প্রিক্লিয়ারেন্স হল লস অ্যাঞ্জেলেসের বিমানে ওঠার আগে টরোন্টো বিমানবন্দরে কাস্টমসের ভেতর দিয়ে প্রবেশ করা। চুক্তিটি কানাডিয়ান বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত নেক্সাস অফিসে কর্মরত এজেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ, দ্বিজাতিক প্রোগ্রাম এক্ষেত্রে তাদের কভার করে না।
This article was written by Rezaul Haque as part of the LJI
নেক্সাস তালিকাভুক্ত কেন্দ্রগুলো এখনও বন্ধ
- Advertisement -

