টরন্টো ফিল্ম ফোরাম(TFF) আয়োজিত পঞ্চম Toronto Multicultural Film Festival এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।এই বহু সংস্কৃতির চলচিত্র উৎসবে বিভিন্ন দেশের Independent নির্মাতাদের চলচিত্র প্রদর্শিত হবে। এই চলচিত্র উৎসব চলবে ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক সারী কানায় কানায় পূর্ণ ছিল। দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানটি টরন্টো ফিল্ম ফোরাম খুব organized ভাবে সম্পন্ন করতে পেরেছে।সোলাইমান তালুত রবিন ভাই এবং শারমীন শরীফ আপা অনুষ্ঠানটি খুব প্রাঞ্জল এবং সাবলীলভাবে পরিচালনা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত কবি আসাদ চৌধুরী, মনিশ রফিক, এনায়েত করিম প্রমুখ তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন। টরন্টো ফিল্ম ফোরামে্র ইউনিফর্মে লাল টি-শার্টে তরুন স্বেচ্ছাসেবকদের activity অনুষ্ঠানটিকে আরো দর্শক নন্দিত করেছে। নতুন প্রজন্মকে যুক্ত করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্রেনের নির্মাতা Oleh Sokolovsky পরিচালিত ফিকশন ফ্লিম The Path , কানাডার নির্মাতা Joslyn Rogers পরিচালিত ফিকশন ফ্লিম The Living Room ,গ্রীসের নির্মাতা Eleftheria Stefanouri পরিচালিত ফিকশন ফ্লিম Manto ,বাংলাদেশের নির্মাতা Saiful Wadud Helal পরিচালিত ডকুমেন্টারী ফ্লিম Munea’s Story , তিউনিসিয়ার নির্মাতা Rim Nakhi পরিচালিত ফিকশন ফ্লিম Noor সহ নয়টি স্বল্প দৈর্ঘ্য চলচিত্র প্রদর্শিত হয়।
কোন বানিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং বিভিন্ন দেশের চলচিত্র নির্মাতারা নিজেদের উদ্যোগে নির্মিত চলচিত্রের মাধ্যমে নিজ দেশকে এবং নিজ দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার এমন প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় ।টরন্টো ফ্লিম ফোরাম বিভিন্ন দেশের চলচিত্রকে সবার সামনে তুলে ধরে মূলতঃ বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে সেতুবন্ধন রচনা করেছে।
এই চলচিত্র উৎসবে বিভিন্ন দেশের Independent নির্মাতাদের মোট ১৩৬ টি স্বল্প দৈর্ঘ্য ফিকশন ফ্লিম,পূর্ণ দৈর্ঘ্য ফিকশন ফ্লিম এবং ডকুমেন্টারী ফিল্ম দেখানো হবে।
টরন্টোর অসংখ্য এন্টারপ্রেইনর,রিয়েলটর,ব্যবসায়ী স্বনামধন্য ব্যারিস্টারবৃন্দ এই চমৎকার আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এগিয়ে এসেছেন।
এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য টরন্টো ফ্লিম ফোরামকে আন্তরিক ধন্যবাদ জানাই।টরন্টো ফ্লিম ফোরামের জন্য রইলো শুভকামনা ।
টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের জমকালো উদ্বোধন
- Advertisement -

