নকল রেপিড অ্যান্টিজেন টেস্ট কিটের ব্যাপারে সতর্কতা

নকল রেপিড অ্যান্টিজেন টেস্ট কিটের ব্যাপারে জনগণকে সতর্ক করছে হেলথ কানাডা। এ ধরনের বেশ কিছু কিট অন্টারিওতে বিক্রি হওয়ার পর এ সতর্কতা দিল সংস্থাটি।

- Advertisement -

এক অ্যাডভাইজরিতে হেলথ কানাডা বলেছে, নকল কিট বিটিএনএক্স ইনকরপোরেশনের ২৫-প্যাকের রেপিড অ্যান্টিজেন টেস্ট কিটের মতোই রঙের ও লেখার। হেলথফুল প্লাসের মাধ্যমে নকল এ টেস্ট কিট অনলাইনে বিক্রি হয়েছে। হেলথফুল প্লাসের মেডিকেল ডিভাইস আমদানি, বিতরণ অথবা বিক্রির কোনো লাইসেন্স নেই। নকল টেস্ট কিটে বিটিএনএক্সের ডিভাইস আইডেন্টিফায়ার কভ-১৯সি২৫ উল্লেখ করা আছে। নকল এই কিটের সামনে লেখা লেবেলে বিটিএনএক্সের পরিবর্তে হেলথ অ্যাডভান্স ইনকরপোরেশন লেখা আছে। হেলথ অ্যাডভান্সকে সরকারি কানাডিয়ান বিতরণকারী বলেও উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে লেখা আছে ‘হেলথ কানাডা অনুমোদিত’।

অ্যাডভাইজরিতে বলা হয়েছে, নকল এই কিটের কার্যকারিতা ও তা নিরাপদ কিনা হেলথ কানাডা সেই মূল্যায়ন করেনি। এজেন্সি বিটিএনএক্সের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে, এগুলো নকল। এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে নকল এই কিটের একমাত্র প্রস্তুতকারক হেলথ অ্যাডভান্স ইনকরপোরেশন এবং পরিবেশক হেলথফুল প্লাস। যদিও তারা মেডিকেল ডিভাইস উৎপাদনে নেই এবং হেলথপুল প্লাসের ওয়েবসাইট সরিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া কোম্পানিটিও আর কার্যক্রমে নেই।

যে ব্যক্তি নকল কিটগুলো কিনেছেন তিনি এটা নিশ্চিত করেছেন যে, ২৫ প্যাকের ৪৩৫ বক্স কিটই ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং হেলথ কানাডার কাছে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রদেশ ও অঞ্চলগুলোর পাশাপাশি মেডিকেল ডিভাইস এস্টাবলিশমেন্ট সনদধারীদেরকেও বিষয়টি অবগত করছে হেলথ কানাডা। এই দুই কোম্পানির পণ্য ক্রয় ও বিতরণ না করার পরামর্শ দিচ্ছে সংস্থাটি।

তবে দেশের আর কোথাও নকল পণ্য বিতরণের প্রমাণ পায়নি হেলথ কানাডা। হেলথ অ্যাডভান্স ইনকরপোরেশন অথবা হেলথফুল প্লাসের টেস্ট কিট যারা কিনেছেন তাদেরকে তা ব্যবহার থেকে বিরত থাকার, সেগুলো নষ্ট করে ফেলার এবং হেলথ কানাডাকে অবগত করার আহবান জানানো হয়েছে। টোল ফ্রি নাম্বার ১-৮৮৮-৩৩৯-৯৯৬৪ এ ফোন করে বিটিএনএক্স ইনকরপোরেশনকেও জানাতে পারেন তারা।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent