
ড্রাইভওয়ে পাকা করতে চাওয়া অন্টারিওর এক বাসিন্দার কাছে একটি কোম্পানি খরচ চায় সাত হাজার ডলার। পাশের আরেক পেভার এর অর্ধেক ব্যয়ে কাজটি করে দেওয়ার প্রস্তাব করে।
দুই সপ্তাহ আগে মারখামের বাসিন্দা স্টিভ পার্ক বলেন, পেভিং কোম্পানিটি আমাকে জানায় যে, তারা এলাকাটিতে কাজ করছে এবং পরের দিন সাড়ে তিন হাজার ডলারে তার ড্রাইভওয়ের কাজটি করে দিতে পারবে। আমার মনে হয়, আমি তাদের খপ্পরে পড়েছি। কী বলতে হয় এবং কীভাবে বলতে তারা তা জানত।
ক্রুরা আসেন। কিন্তু বলেন, ভূগর্ভস্থ বড় পানির পাইপের উপর দিয়ে পেভিং করায় সমস্যা আছে। তাই পুরো ড্রাইভওয়ে খুড়তে হবে।
পার্ক বলেন, ভূগর্ভস্থ পানির পাইপটি কোথায় আছে তা তারা জানত না। তাই কেবল ধারণার ভিত্তিতে কাজ করেছে। ড্রাইভটি এখন এবড়োখেবড়ো হয়ে আছে এবং বৃষ্টি হলে পানি জমবে। সবচেয়ে হতাশাজনক বিষয়টি হলো তার লনে অ্যাসফল্ট ও ধ্বংসাবশেষে বিরাট স্তূপ জমা হয়ে আছে। যদিও তাদের এসে এগুলো সরিয়ে ফেলার কথা ছিল। কিন্তু আর আসেনি। আমি মেসেজের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদেরকে ফোন করেছি। কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। সুতরাং, আমার মনে হচ্ছে এগুলো আমাকেই পরিষ্কার করতে হবে।
কোম্পানিটিতে ফোন করা হয়েছিল। কিন্তু তারা ফোনটি রেখে দেয়। ইমেইল পাঠালে তারও উত্তর দেয়নি।
পার্ক কোম্পানিটি নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন টরন্টো ও নিউ জার্সিতে কাজ করা স্বনামধন্য একটি পেভিং কোম্পানির কাছাকাছি নাম ব্যবহার করছে কোম্পানিটি। তিনি বলেন, ১৫ বছরের ওয়ারেন্টির কথা শুনে আমার ভালো লেগেছিল। কিন্তু যে ওয়ারেন্টি পাওয়া গেল তা ১৫ মিনিটের বেশি নয়।
