আহত অভিবাসী কৃষি শ্রমিকদের ক্ষতিপূরণের পদ্ধতি বদলাচ্ছে অন্টারিও

ডব্লিউএসআইবির প্রেসিডেন্ট জেফ ল্যাং বলেন আহত হওয়ার পর বাড়ি ফিরে যেতে হয় যেসব মৌসুমি কৃষি শ্রমিকদের তাদের ক্ষেত্রে এটা অন্যায্য

কর্মক্ষেত্রে আহত কৃষি শ্রমিকদের ক্ষতিপূরণ আরও উন্নত করতে যাচ্ছে অন্টারিও। সমালোচকরা বলছেন, কিন্তু অন্যান্য খাতের হাজার হাজার শ্রমিক এই পরিবর্তনের বাইরে থেকে যাচ্ছেন।

ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড ইন্স্যুরেন্স বোর্ড (ডব্লিউএসআইবি) বলেছে, আহত হওয়ার কারণে যেসব শ্রমিক কাজে ফিরতে পারেন না কিন্তু অন্যান্য কাজ করতে পারেন তাদের যে পদ্ধতিতে ক্ষতিপূরণ দেওয়া হয় তাতে পরিবর্তন আসবে।

- Advertisement -

কোনো শ্রমিক যদি কর্মক্ষেত্রে আহত হন এবং ওই কাজে আর ফিরতে না পারেন সেক্ষেত্রে শ্রমিকদের বেতনের ৮৫ শতাংশ ক্ষতিপূরণ দিয়ে থাকে ডব্লিউএসআইবি। কিন্তু অন্য কাজ থেকে অর্জিত অর্থ থেকে তা ফেরত নেওয়া হয়।

ডব্লিউএসআইবির প্রেসিডেন্ট জেফ ল্যাং বলেন, আহত হওয়ার পর বাড়ি ফিরে যেতে হয় যেসব মৌসুমি কৃষি শ্রমিকদের তাদের ক্ষেত্রে এটা অন্যায্য। কারণ, নিজ দেশে তারা যে আয় করতেন তা একই কাজ অন্টারিওতে পূর্ণকালীন করার ফলে অর্জিত আয়ের চেয়ে সাধারণত অনেক কম হয়ে থাকে। অভিবাসী ওইসব শ্রমিকদের সঙ্গে প্রদেশের অন্যায্য এই আচরণের জন্য তিনি দুঃখিত। ডব্লিউএসআইবি ২০০৭ সালের ৫০টি দাবি পর্যালোচনা করে দেখেছে এবং ভুতাপেক্ষ ক্ষতিপূরণ বাবদ কয়েক মিলিন ডলার পরিশোধ করতে হতে পারে।

ল্যাং বলেন, এরা সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষ, যারা অন্টারিওতে কাজের জন্য আসেন, আহত হন এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। সত্যি কথা বলতে, এটা অন্যায়। তাই এটাকে আমরা ঠিক করতে যাচ্ছি।

কয়েক বছর আগে একই পরিস্থিতির মধ্যে পড়া আহত চারজন অভিবাসী শ্রমিক ওয়ার্কপ্লেস ফেসটি অ্যান্ড ইন্স্যুরেন্স আপিলস ট্রাইব্যুনালে যান। সেখানে তারা উন্নত ক্ষতিপূরণ পাওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। গত সেপ্টেম্বরে ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত দেয় যে, আহত হলে মৌসুমি অভিবাসী শ্রমিকরা সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কার প্রোগ্রামের মাধ্যমে সর্বোচ্চ ১২ সপ্তাহের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের যে সিদ্ধান্ত ডব্লিউএসআইবি করেছে তা সঠিক নয়।

- Advertisement -

Read More

Recent