প্রিয় নারীগণ

প্রিয় নারীগণ

নিজেকে পুত পবিত্র প্রমাণ করার জন্য অন্যকে হেয় করার চেষ্টা করবেন না প্লিজ।

বাংলাদেশের অত্যন্ত সিনিয়র একজন অভিনেত্রী শবানা। তিনি এখন হিজাব পরেন। কোন এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন পোশাকের ব্যাপারে সব সময় তিনি সচেতন। তবে আমার খুব ছোটবেলার কথা মনে পরে। তিনি কোন এক সিনেমায় ভিলেনের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। ভিলেন থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি অনেক জোড়ে দউড়াচ্ছিলেন। সেই দৌড়ের জন্য তার শাড়ী খুলে যায়। সেই অবস্থায় তিনি ব্লাউজ আর পেটিকোট পরেই দৌড়াচ্ছিলেন ! এতে কোন সমস্যা নেই। সিনেমার প্রয়োজনেই তিনি তা করেছেন।

- Advertisement -

কিন্তু সেই তিনি বলছিলেন ,বধু বিদায় ছবিতে গ্রামের মেয়ের চরিত্রটি তিনি ব্লাউজের না পরার জন্য ছেড়ে দিয়েছিলেন।

এই পর্যন্তই ঠিক ছিলো। কিন্তু এই তিনি যখন মেনশন করে সহকর্মী নারীকে ছোট করে বলেন যে পরে ব্লাউজ ছাড়া চরিত্রটি অমুকে করেছেন তখন নারী হয়ে দুঃখটা বেশ গায়ে লাগে।

বলতে চাচ্ছি আপনি , রক্ষণশীল নায়িকা ঠিক আছে কিন্তু সহকর্মীকে ছোট করা ক্যানো ?

ইস্টইয়র্ক, টরন্টো

- Advertisement -

Read More

Recent