আপনারা কোথায় ছিলেন?

আপনারা কোথায় ছিলেন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক নন্দিত ফুটবলার আমিনুল ইসলাম। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেই খুনি হাসিনা গাড়ি ভাংচুর ,চাঁদাবাজি, অগ্নিসংযোগ , নাশকতা, হত্যার মতন অসংখ্য মিথ্যা মামলা দিয়েছিল। বেশ ক’বার গ্রেফতার করে মাসের পর মাস বিনাবিচারে কারাগারে আটকে রেখেছিল। তার মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে দেশ বিদেশে কোথাও কেউ টু শব্দ করেননি।

সাকিব আল হাসানের নামে খুনের মামলা দেয়া যেমন সমর্থন করি না। তেমনি আমিনুলের নামে মামলাগুলোর সমর্থন করিনি। তখন ফেসবুকে তার মুক্তি চেয়ে লিখেছি।

- Advertisement -

আজ সাকিবের খুনের মামলার বিরোধিতা করি। তার বিরুদ্ধে চিংড়ি ঘের দখল, চিংড়ি ঘেরের শ্রমিকদের কোটি টাকা বেতন বকেয়া, জমি দখল, শেয়ার মার্কেট কেলেংকারী, বাপের নাম ভুল দিয়ে সিকিউরিটি এন্ড স্টক এক্সচেঞ্জে মিথ্যা ডকুমেন্টস দাখিল, বেটিং -জুয়া কেলেংকারির মামলা দেয়া যুক্তিসঙ্গত ছিল। সব অভিযোগই প্রমানিত সত্য। ( জাতীয় দৈনিকে এসব নিয়ে প্রচুর সংবাদ আছে। দেখে নিতে পারেন গুগল করে।)

জানতে ইচ্ছে করে, যারা আজ সাকিবের বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষুব্ধ ও ক্ষোভ প্রকাশ করছেন, আপনারা আমিনুলের সময় কোথায় ছিলেন?

খুনি হাসিনার পতনের পর অনেক স্থানে ছাত্র নামধারী উচ্ছৃংখলদের হাতে দালাল শিক্ষকদের লাঞ্চিত হবার সংবাদে আফসোস লীগের মরা কান্না লেগে গেছে। শিক্ষক লাঞ্চনার সংবাদে আমিও ব্যথিত। নিন্দা জানাই।

প্রশ্ন হচ্ছে, শিক্ষক নিপীড়ন, লাঞ্চনা কি সমাজে নতুন?

এটা তো গত ১৬ বছরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাই শুরু করেছে। এই অবক্ষয়ের জন্য খুনি হাসিনার পাচাটা দালালরাই দায়ী।

গত ১৬ বছরে শিক্ষক নিপীড়নের উল্লেখযোগ্য কিছু ঘটনা স্মরন করিয়ে দিতে চাই। ( নিউজের কাটিং সংযুক্ত করে দিলাম।)

আওয়ামী দালালদের যদি লজ্জা থাকে আয়নায় নিজেদের চেহারা দেখে নিন।

তার আগে জেনে নিন ,
২০০৯-২০১৮ সালে ছাত্রলীগের হাতে শিক্ষক নির্যাতিত হয় ১৮৩ জন। ২০০৯-২০১২= চার বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের হাতে অন্তত ৮০ জন শিক্ষক লাঞ্ছিত ও নির্যাতনের শিকার হয়েছে। ২০১৩ সালে অন্তত ২৯ জন শিক্ষক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন। ২০১৪ সালে অন্তত ০৯ জন শিক্ষক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন। ২০১৫ সালে অন্তত ১৪ জন শিক্ষক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন। ২০১৬ সালে ২৪ শিক্ষক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন। ২০১৭ সালে শিক্ষক লাঞ্ছিত অন্তত ১৫ জন। ২০১৮ সালে শিক্ষক লাঞ্ছিত১২ জন।

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent