বিএনপির যতো মাথা ব্যাথা

বিএনপির যতো মাথা ব্যাথা

বিএনপির এখন মাথাব্যথার কারন দুটি:
১) অন্তবর্তীকালীন সরকার কবে নির্বাচন দিবে
২) বিএনপিকে ইগনোর করে জামাতের সম্পূর্ণ ভিন্ন অবস্থান

এটা দিব্যালোকের মতো সত্য যে বিএনপি অতি দ্রুত নির্বাচন চায়। কারন, তারা ভাবছে তাওয়া গরম থাকতেই রুটি ছেঁকে ফেলতে হবে। যত দিন যাবে তত নানা রকম ইকোয়েশন এসে দাঁড়িয়ে যাবে। তখন তাদের কাছ থেকে ক্ষমতা অনেক দূরে সরে যাবে। মসনদের মোহ তাদেরকে অস্থির করে তুলেছে। এই মসনদ অল্প সময়ের মধ্যে বাগে নিতে না পারলে হাতছাড়া হয়ে যাবে।

- Advertisement -

জামাত আমিরের কথাবার্তা বিএনপির নেতাদের মাথা খারাপ করে দিচ্ছে।বিএনপির থিংক ট্যাংক গভীর চিন্তায় পড়ে গেছে। কারন, জামাত দ্রুত নির্বাচন চাচ্ছে না। জামাত চাচ্ছে অন্তবর্তীকালীন সরকার আরও সময় নিয়ে থাকুক। জামাতের আমির ইতিমধ্যে বলে ফেলেছে, তারা বিএনপির সাথে জোটে যাবে না। তারা স্বতন্ত্র অবস্থান নিয়েই থাকবে। জামাতের আমির আরেকটি মারাত্নক কথা বলেছেন। তিনি বলেছেন বিএনপি দখল দারিত্ব শুরু করেছে।

জামাতের এমন অবস্থান নেওয়ার কারন কি? যেটুকু বুঝা যায়, বিএনপি আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে জামাতের জন্য তেমন কিছু করেনি।যুদ্ধাপরাধের অভিযোগে জামাতের শীর্ষ নেতাদের যখন ফাঁসী দেওয়া হচ্ছিল তখন বিএনপি নামকাওয়াস্তে বিবৃতি দেওয়া ছাড়া তেমন কিছুই করেনি। এমনকি জামাতের যখন নিবন্ধন বাতিল করা হয় তখনও বিএনপি প্রায় নিরব ভূমিকা পালন করেছিল। আবার বিএনপি ভারতকে খুশি করার জন্য জামাত থেকে নিজেদেরকে পৃথক রাখারও চেষ্টা করেছিল।

এই সমস্ত বিষয় জামাতের অভিমানের কারন। আরেকটি বিষয় হচ্ছে, জুলাইয়ের অভ্যুত্থানের পেছনে বিএনপির তেমন কোন ভূমিকা ছিল না। কোন অবদান না রেখেই বিএনপি তার ফসল ঘরে তুলতে চাইছে।

এই বিষয়টিও জামাত ভালো চোখে দেখছে না।

তাই বিএনপির মাথায় এখন বহুত চিন্তা। বিএনপি ভেবেছিল, জামাত আর বিএনপি মিলে অন্তবর্তীকালীন সরকারকে চাপে ফেলে দ্রুত নির্বাচন আদায় করে নিবে। সেই আশায় এখন গুঁড়ে বালি।

আর জামাত অন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন বজায় রাখলে বিএনপির একার পক্ষে অন্তবর্তীকালীন সরকারের উপর কার্যকর কোন চাপ সৃষ্টি করা সম্ভব হবে না।

তাই বিএনপির থিংক ট্যাংকগুলির এখন মাথা খারাপ অবস্থা। বুঝে উঠতে পারছে না কি করবে। বিএনপির এখন ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থা!

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent