অবসানের অপেক্ষায়!

অবসানের অপেক্ষায়

জরুরী অবস্থা জারি করা ছাড়া অন্য কোন উপায় নেই।

কথাটি বলার কারন হচ্ছে, বাংলাদেশে এখনো পর্যন্ত সংবিধান স্থগিত করা হয় নাই।

- Advertisement -

আর সংবিধান স্থগিত না হওয়ায় বেশ কিছু সংবিধানিক প্রশ্ন দেখা দিয়েছে।

এই সাংবিধানিক প্রশ্নগুলি নিন্মরূপ:
১) সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও তিনি পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। পদত্যাগী প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা সমর্পনের পর দায়িত্ব থেকে relinquish হবেন।
২) বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ ভেংগে দিতে পারেন। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি সংসদ ভেংগে দেওয়ার ক্ষমতা রাখেন না।

সেক্ষেত্রে সাংবিধানিক প্রশ্ন উঠেছে, বর্তমানের যে সংসদ ভেংগে দেওয়া হয়েছে তা কার পরামর্শ অনুযায়ী হয়েছে? প্রধানমন্ত্রী তো রাষ্ট্রপতিকে সংসদ ভেংগে দেওয়ার পরামর্শ দেন নাই।

রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ ধারা অনুসরণ করে অন্তবর্তীকালীন সরকারের ব্যাপারে সুপ্রিম কোর্টের মতামত নিয়েছেন। সুপ্রিম কোর্ট এমন অন্তবর্তীকালীন সরকার থাকতে পারে বলে মত দিয়েছেন। কিন্তু যেহেতু পদত্যাগী প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা অর্পন না করা পর্যন্ত স্বিয় দায়িত্বে থাকবেন সেহেতু আরেটি অন্তবর্তীকালীন সরকার শপথ নেয় কিভাবে?

এই অবস্থান বাংলাদেশে বর্তমানে দুটি সরকার প্রধান বিদ্যমান আছে যা সংবিধান বিরোধী।

সংবিধান স্থগিত না হওয়ায় নানারকম সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে এবং নানারকম সাংবিধানিক প্রশ্ন দেখা দিচ্ছে।

এই সব অবস্থাদৃষ্টে মনে হচ্ছে , দেশ জরুরী অবস্থার দিকে ধাবিত হচ্ছে। দেশের বিশৃঙ্খল অবস্থাও জরুরী অবস্থা ঘোষণার অনুকূলে।

জরুরী অবস্থা ঘোষণার মধ্য দিয়ে সংবিধান স্থগিত হয়ে যাবে আর সেই সংগে সাংবিধানিক প্রশ্নগুলিরও অবসান ঘটবে।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent