
সেই ২০১৩ সালে কানাডায় আসার পর থেকে তিনটি জিনিস ভীষণভাবে অনুভব করেছি আমি। কানাডার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি লেখকদের পরস্পরের সাথে সংযোগ কম থাকা, কানাডার মূল ধারার লেখকদের সাথে বাঙালি লেখকদের কাজের সম্পর্ক তৈরি না হওয়া, এবং বর্তমান প্রজন্মের সাহিত্য কর্মের ব্যাপারে দ্বিতীয় প্রজন্মের মানুষদের ধারণা কম থাকা। এই তিনটি বিষয়কে সামনে রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে চেষ্টা করেছি বন্ধুদের নিয়ে।
সাম্প্রতিক সময়ে আমাদের তেমন একটি উদ্যোগ হল কানাডা জার্নাল। কথা ছিল গত মাসের ২০ তারিখে সাহিত্য উৎসবে কানাডা জার্নাল ওয়েবসাইটের উদ্বোধন হবে। বহুবিধ অসুবিধা কারণে সেটি করা সম্ভব হয়নি। গত নয় মাস ধরে দ্বিভাষী যে ওয়েবসাইটের জন্য তথ্য সংগ্রহ এবং নির্মাণের কাজ করছিলাম সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী শুক্রবার টরন্টো সময় রাত ৯টায়। এ আয়োজনকে সম্ভব করতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তরুণ সমাজকর্মী জনপ্রিয় উদ্যোক্তা ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ।
এনআরবি টেলিভিশনে এই কাজটির ঘোষক হবেন টরন্টো সমাজের নন্দিত সাংবাদিক মাহবুব ওসমানী। সাথে থাকবো আমিও। আশা করি আপনারাও থাকবেন।
ইস্টইয়র্ক, কানাডা
