তোফাজ্জলের রাতের ডিনার : [The Last Supper]

The Last Supper

প্রাচ্যের অক্সফোর্ড যেখানে খাবার ভালোই, হলের।
সেই খাবারেই রাতের ডিনার পাগল তোফাজ্জলের…
মেরে ফেলার আগে আগে ভাত খেতে দেয় ওরা
এমন ছেলে সোনার ছেলে কোথায় পাবি তোরা?
অসীম দয়ার এমন নজির লাখো মে এক! রেয়ার।
(ইতোপূর্বে রেকর্ড ছিলো পানিও না দেয়ার)……!
আর এখানে খেতে দিচ্ছে ভাত!
সর্বগ্রাসী খিদের কোনো থাকে না জাত-পাত।
ও বাঙালি আয় বাঙালি ভাত খাবি হাত পাত…
মেরে ফেলার আগে আগে ভাত খেতে দেয় ওরা!
তোফাজ্জল তা জানতো না ওর কপাল ছিলো পোড়া।
“ও বড় ভাই খাবার কেমন? ভাত লাগবে? ডালও?”
ভাত মাখিয়ে খেতে খেতে আজরাইলের প্রশ্ন শুনে
পাগল ছেলে একটু কি চমকালো?
“আল্লাহর রহমতে হলের খাবার অনেক ভালো”……

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent