
আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১০ দিন ব্যাপী টরন্টো দক্ষিন এশিয় চলচ্চিত্র উৎসবে ( IFFSA )বাংলা বিভাগের দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে । পশ্চিমবঙ্গের প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জির তৈরি মৃনাল সেন বায়োপিক “পদাতিক” প্রদর্শিত হবে আগামী ১২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় মিসিসাগার কোর্টনী পার্ক ড্রাইভ ( 110. Courtney Park Dr .East ) সিনেপ্লেক্সে । সৃজিতের এই ছবিতে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা চন্চল চৌধুরী দারুন অভিনয় করেছেন মৃনাল সেনের মুল চরিত্রে ! ১৩ অক্টোবর সন্ধ্যা ৬ টায় একই সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্র প্রবাসী পরিচালক লিসা গাজীর “ বাড়ির নাম শাহানা” । এই ছবিটিও বেশ প্রশংসিত হয়েছে স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীর ট্রমাটাইজ জীবন আলেক্ষ্যকে নিয়ে !
উৎসবে উপস্থিত থাকবেন ভারতের স্বনামধন্য অভিনেত্রী শাবানা আজমি । অমর সিং চমকিলা খ্যাত ভারতের আলোচিত পরিচালক ইমতিয়াজ আলি থাকছেন তার সঙ্গে আছেন কানাডার দীপা মেহতা ! বাংলাদেশ থেকে চন্চল চৌধুরী উপস্থিত থাকা কিছুটা অনিশ্চিত ভিসা সংক্রান্ত জটিলতায় ! তবুও আমরা আশা রাখব !
প্রতিবছর আমরা বাংলা বিভাগের প্রদর্শনী বাঙালি অধ্যুষিত স্কারবোরো এলাকায় করে থাকি ! এবছর সেটা মিসিসাগায় বসবাসরত বাঙালিদের বিবেচনায় করেছি ! টিকিট খুব সীমিত ও পাঁচ ডলার মুল্যের ! আমাকে টেক্সট করলে ( ৬৪৭ ৪৪৮ ৭১৩১ ) টিকিট দিয়ে আসতে পারি ! এছাড়া IFFSA website থেকে কেটে নিতে পারেন !
সবাইকে সাদর আমন্ত্রন রইল আড্ডা ও চলচ্চিত্র দেখার জন্য ! ধন্যবাদ সবাইকে !
স্কারবোরো, কানাডা
