সার্বিয়ান প্রবাদের মার্কেট

সার্বিয়ান প্রবাদের মার্কেট

একটা সার্বিয়ান প্রবাদ কয়েকদিন ধরে মার্কেটে আছে। প্রবাদে বলা হচ্ছে “যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় আর গরিবেরা তাদের ছেলেদের দেয়। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা তাদের ছেলেদের কবর খুঁজে বেড়ায়।”

এই কথা এখন বলার মূল উদ্দেশ্য হল এইটা প্রচার করা যে – গণঅভ্যুত্থান ব্যর্থ, এইটাতে কিছুই হয় নাই বা মতান্তরে আগেই ভাল ছিলাম।

- Advertisement -

যদিও আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থান ব্যর্থ কি না সেটা বলার সময় এখনও আসে নি। আপনি যখন একটা ছুটন্ত ঘোড়ার পিঠে উড়ে এসে বসে লাগাম ধরতে চাইবেন, লাগামের গ্রিপ পেতে আপনার সময় লাগবে। গ্রিপ পেয়ে যাওয়ার পর ঘোড়া কেমন চালাচ্ছেন সেটা বিবেচনা করার বিষয়।

তবে যা হোক, সেটা বলা এই পোস্টের উদ্দেশ্য না। এই পোস্টের উদ্দেশ্য হল সার্বিয়ান এই প্রবাদ। তো যেহেতু মার্কেটে ঘুরতেছে, আমাকেও ইনবক্সে কয়েকজন এই মালটা সাপ্লাই দিছে। কয়েকজন আছেন যাঁরা বুঝে শুনে আমাকে “গণঅভ্যুত্থান ব্যর্থ” এই মেসেজ পাস করার জন্য দিয়েছেন, কয়েকজন আছেন যাঁরা একটা কিছু পাইছি, কোবিরে পাস করে দেই এই জন্য দিয়েছেন, কয়েকজন জিনিসটা এই মূহুর্তে যে আসলে উদ্দেশ্যপ্রণোদিত সেটা বলতে দিয়েছেন।

যাহোক, একজন এই প্রবাদ সাপ্লাই দেয়ার পর আমি প্রবাদে হাহা মারলাম। হাহা মারার পরে উনি জিগায় – ভাই হাসেন ক্যান? আমি কইলাম – যুদ্ধ শুরু আর শেষ হইলে অনেকে অনেক কিছু করে এই প্রবাদে বলা হইছে কিন্তু মেধার্চোদরা যে আগের মতই মেধার্চোদগিরি করতে থাকে সেইটা বলা হয় নাই – এই জন্য হাসি। সার্বিয়া শাখায় মনে হয় মেধাবী নাই, তাই ওরা এই বিষয়ে জানে নহে।

টরন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent