টিটিসির অন্তবর্তী সিইও গ্রেগ পার্সি

টরন্টো ট্রানজিট কমিশনের টিটিসি অন্তবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মেট্রোলিংক্সের সাবেক নির্বাহী গ্রেগ পার্সি

টরন্টো ট্রানজিট কমিশনের (টিটিসি) অন্তবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মেট্রোলিংক্সের সাবেক নির্বাহী গ্রেগ পার্সি। ৭ সেপ্টেম্বর বিশেষ সভায় টিটিসি বোর্ড এই নিয়োগ অনুমোদন করেছে। রিক লিয়ারির শেষ কর্মদিবসের এক সপ্তাহ পর এই নিয়োগ দেওয়া হলো।

টিটিসি বোর্ড চেয়ার ও কাউন্সিলর জামাল মায়ার্স বলেন, কানাডার ট্রানজিট শিল্পে গ্রেগ সুপরিচিত এবং সম্মানীত একটি নাম এবং ব্যাপক সুনাম নিয়ে আমাদের কাছে এসেছেন। পরিচালন ও মূলধনী সম্প্রসারণে তার নির্বাহী নেতৃত্বের অভিজ্ঞতা তিনি টিটিসিতে নিয়ে এসেছেন এবং টরন্টোর ট্রানজিট সম্পর্কে তার গভীর বোঝাপড়া আছে। তাকে বেছে নেওয়ার পেছনে দুটোই সমানভাবে কাজ করেছে।

- Advertisement -

মেট্রোলিংক্সের প্রধান পরিচালন কর্মকর্তা হওয়ার আগে পার্সি ২০১৩ সালে গো ট্রানজিটের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালে তিনি এই দায়িত্ব ছেড়ে দেন। এর কিছুদিন পরই তিনি সিএডি রেলওয়ে ইন্ডাস্ট্রিতে তিনি নির্বাহী পরিচালনার দায়িত্ব নেন।
গত সপ্তাহে আগের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করেছেন পার্সি। বর্তমানে টিটিসির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডেপুটি সিইও ব্রুস ম্যাকগ্রেগর।

টিটিসির অন্তবর্তী সিইও হিসেবে পার্সির নিয়োগ আট মাসের জন্য বলে জানান মায়ার্স। তিনি বলেন, এই আটমাসের জন্য আমরা কোনো তত্ত্বাবধায়ক খুঁজছি না। আমরা সত্যিকারের একজন নেতা চাই। এবং গ্রেগের সঙ্গে সাক্ষাৎকারে আমরা সেটাই পেয়েছি বলে আমি মনে করি। তিনি একজন নেতা। তিনি এটা অর্জন করেছেন। গণপরিবহন নিয়ে তার আগ্রহের কমতি নেই। জনগণের প্রতি তিনি সংবেদনশীল। সবকিছু মিলে সিদ্ধান্তটি নিতে একদমই কঠিন হয়নি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এটিকে দারুণ একটি দিন বলে মন্তব্য করেন। তিনি বলেন, তার প্রথম দুটি অগ্রাধিকার হবে সুরক্ষা ও গ্রাহকদের অভিজ্ঞতা। আমার কাজের ধরন ও এই ব্যবসায় আমার সুনাম হচ্ছে কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। সেটা আমি টিটিসিতেও করতে চাই এবং সেটা করার মধ্যে আমি আনন্দ পাব। আমি জনগণের নেতা হতে চাই। এখানে আমার দায়িত্ব শেষ হওয়ার পর কেউ যদি আমাকে তত্ত্বাবধায়ক বলে ডাকে সেটা আমার জন্য হবে অপমানজনক। এটা আমার ডিএনএতে নেই। আমি কর্মী।

পরবর্তী সিইও হওয়ার জন্য আবেদন করবেন কিনা জানতে চাইলে পার্সি বলেন, তিনি নিশ্চিত নন।

- Advertisement -

Read More

Recent