কে বেশি শক্তিশালী?

কে বেশি শক্তিশালী

সমন্বয়করা বেশ কিছু জায়গায় ব্যর্থ হয়েছেন। ফলে অনুমান করা যায়, তাদের সেই আগের শক্তি এবং সামর্থ কোনটাই অবশিষ্ট নেই।

হাইকোর্ট ঘেরাও করে সমন্বয়করা আওয়ামী পন্থী ১২ জন  বিচারপতিকে অপসারন করতে চেয়েছিল। সেই অপসারন সম্ভব হয়নি। প্রধানবিচারপতি সেই ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছেন। ছুটিতে পাঠানো মানে কিন্তু অপসারন নয়। সেই অবস্থায় সমন্বয়করা ১২ জন বিচারপতিকে পুরোপুরি অপসারনের জন্য আল্টিমেটাম দিয়েছিল। সেই আল্টিমেটামের সময় বহু আগেই পার হয়ে গিয়েছে। ১২ জন বিচারপতি কিন্তু এখনো বহাল আছে। তারা ছুটি কাটাচ্ছেন। এই শিশু সমন্বয়করা বুঝে নাই, বিচারপতিদের অপসারনের কিছু প্রক্রিয়া আছে। শুধু জয় বাংলা বলার কারনে কোন বিচারপতিকে অপসারন করা যায় না। আর ৪০০- ৫০০ জনের সমাবেশ ঘটিয়ে ১২ জন বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা সম্ভব নয়।

- Advertisement -

এরপর আসলো রাষ্ট্রপতির অপসারন প্রশ্ন। আবারও ৩০০-৪০০ জন লোক নিয়ে বংগভবন ঘেরাও করা হলো। এতে কোন লাভ হলো না বরং আমরা দেখলাম বংগভবনে সেনাবাহিনীর পক্ষ থেকে আরও নিরাপত্তার ব্যবস্থা  জোরদার করা হলো। বংগভবনে এখন নিশ্ছিদ্র নিরাপত্তা।বংগভবনে এখন একটি কাকপক্ষিও ঢুকার সাধ্য নাই। সমন্বয়কদের এই হঠকারি কর্মসূচীতে বরং হিতেবিপরীত হলো। রাষ্ট্রপতির অপসারন প্রশ্নে প্রধান দল বিএনপি তাদের অবস্থান একাধিকবার ব্যক্ত করেছে।

আজকে জানতে পারলাম, বাংলাদেশ সেনাবাহিনী থেকেও রাষ্ট্রপতির অপসারন প্রশ্নে তাদের অনিচ্ছা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রও রাষ্ট্রপতি অপসারন প্রশ্নে তাদের অবস্থান ব্যক্ত করেছে। তারাও রাষ্ট্রপতির অপসারন চায় না।

এখানেও দেখা যাচ্ছে সমন্বয়করা চরমভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবার পাশাপাশি তাদের কারনে রাষ্ট্রপতির অপসারন প্রশ্নে অনেকের তাদের থেকে বিপরীতমুখি স্ট্যান্ড পরিলক্ষিত হয়েছে।

সমন্বয়কদের সর্বশেষ ব্যর্থতা হচ্ছে, ১৪ দলকে নিষিদ্ধ করার জন্য রিট আবেদন করা এবং একদিন পরেই রিট আবেদন প্রত্যাহার করে নেওয়া।

তাহলে আমরা কি দেখতে পেলাম? সমন্বয়কদের সেই আগের  জনপ্রিয়তা কি আছে?

আমার ফেসবুক বন্ধুরা এই প্রশ্নের উত্তরে কি বলবেন?  সমন্বয়কদের জনপ্রিয়তা আছে কি নেই?

এই সমন্বয়কদের কারনে ড.ইউনুস কিন্তু বিতর্কিত হয়ে পড়েছেন। তিনি কিন্তু সমন্বয়কদের লাগাম টেনে ধরছেন না। তাতে মনে হওয়া স্বাভাবিক, সমন্বয়করা যা করে, যা বলে তাতে ড.ইউনুসের সায় আছে। সায় না থাকলে তো উনি সমন্বয়কদের চুপ হয়ে যেতে বলতেন, লাগাম টেনে ধরতেন।

জনগন কিন্তু সমন্বয়কদের ব্যর্থতার দায় ড.ইউনুসকেও দেওয়া শুরু করবে।

ছাত্ররা ছিল ড.ইউনুসের প্রধান শক্তির উৎস। ড.ইউনুস  দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, ছাত্ররা হচ্ছে তার নিয়োগকর্তা।

প্রশ্ন উঠতে পারে, ড.ইউনুসের সেই নিয়োগকর্তাদের সমর্থন কি এখনো আগের মতো আছে?সমগ্র ছাত্রশক্তি কি আগের মতো ড.ইউনুসকে শক্তি যোগাতে প্রস্তুত?

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent