বাড়ির মালিকদের লাইসেন্স নিতে হবে

সিটি স্টাফ বুধবার এ সংক্রান্ত বাই ল বিষয়ক বিস্তারিত প্রকাশ করেছে

যেসব বাড়ির মালিক বাড়ি সংস্কারের প্রয়োজনে ভাড়াটিয়াদের উচ্ছেদের পরিকল্পনা করছেন তাদেরকে শিগগিরই এ সংক্রান্ত লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। সেই সঙ্গে যেসব ভাড়াটিয়াকে তারা উচ্ছেদ করবেন তাদেরকে বাড়তি ক্ষতিপূরণ দিতে হবে।

সিটি স্টাফ বুধবার এ সংক্রান্ত বাই ল বিষয়ক বিস্তারিত প্রকাশ করেছে। এর ফলে টরন্টোতে অবৈধ সংস্কার বন্ধ হবে বলে আশা করছে তারা।

- Advertisement -

বাই লটি সিটি কাউন্সিলের অনুমোদনের প্রয়োজন হবে। তবে এটা সিটি অব হ্যামিল্টনের তৈরি একই ধরনের আইন থেকে ধার করা। বাড়ির মালিকদের রেনোভেশন লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করার আইনটি প্রথম মিউনিসিপালিরটি হিসেবে সিটি অব হ্যামিল্টন পাস করে।

টরন্টোর প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, এই নগরীর বাড়ির মালিকদেরও রেন্টাল রেনোভেশন লাইসেন্সের জন্য আবেদনের প্রয়োজন পড়বে এবং ভাড়াটিয়াদের এন১৩ নোটিশ ইস্যু করার সাতদিনের মধ্যে আবেদনটি করতে হবে।

পাশাপাশি এই লাইসেন্সের জন্য আবেদনের আগে বাড়ির মালিকদের বিল্ডিং পারমিটও নিতে হবে। সেই সঙ্গে রেনোভেশন লাইসেন্স অবশ্যই বাড়ির দরজায় সাঁটিয়ে দিতে হবে। সিটি কর্মীরা বলছেন, রেনোভেশন লাইসেন্স পেতে বাড়ির মালিকদের অবশ্যই যোগ্য ব্যক্তির কাছ থেকে একটি প্রতিবেদন বাড়ির মালিকদের দাখিল করতে হবে। এই লাইসেন্স পেতে হলে বাড়ির মালিককে প্রতি ইউনিটের বিপরীতে ৭০০ ডলার ফি পরিশোধ করতে হবে।

একই সঙ্গে ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষায় নতুন পদক্ষেপ প্রস্তাব করছেন সিটি কর্মীরা। প্রতিবেদন অনুযায়ী, নতুন বাই লর আওতায় বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের একই ভাড়ায় সমতুল্য একটি ইউনিট দিতে হবে।

- Advertisement -

Read More

Recent