কানাডায় ভারতীয় সিন্ডিকিটের ভয় বহুদিন ধরেই আছেই: বিশেষজ্ঞ

কানাডায় ভারতীয় সিন্ডিকিটের ভয় বহুদিন ধরেই আছেই বিশেষজ্ঞ

ভারতীয় গ্যাংয়ের সদস্য ও এর নেতারা বহু বছর ধরেই কানাডায় বসবাসকারী ভারতীয় প্রাবাসীদের শিরদাঁড়ায় ভয় ধরাচ্ছে। ব্রিটিশ কলাম্বিয়ার রিচমন্ডের একজন সিটি কাউন্সিলর এমনটাই জানিয়েছেন।

কাশ হিড বলেন, এ সপ্তাহে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) লরেন্স বিশনয় নেতৃত্বাধীন বিশনয় গ্যাংয়ের বিরুদ্ধে কানাডিয়ান মাটিতে সহিংসতা অপরাধের ক্রীড়নক হিসেবে অভিযোগ তোলার বহু আগেই তারা কখ্যাতি পায় এবং ভারতীয় কানাডিয়ানদের মধ্যে ভীতির সঞ্চার করে। ভারতীয় কূটনীতিকরা কানাডায় বসবাসরত শিখ বিচ্ছিন্নতাবাদীদের সম্পর্কে তথ্য ভারত সরকার ও শীর্ষ ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বিনিময় করতেন বলে অভিযোগ করেছে আরসিএমপি। এরপর এই তথ্য বিশনয়ের কাছে চলে যেত।

- Advertisement -

ব্রিটিশ কলাম্বিয়ার সাবেক সলিসিটর জেনারেল ও ওয়েস্ট ভ্যানকুভারের পুলিশপ্রধান এক সাক্ষাৎকারে বলেন, লরেন্স বিশনয়ের খাতি তার আগে। তিনি এমন এক ব্যক্তি যিনি ভারতে অপরাধপ্রবণ। বছর দুই আগে বিশমনয় গ্যাং এয়ারওয়েজে আঘাত করে এবং লোকজন এ ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন। বহু ভারতীয় প্রবাসী লরেন্স বিশনয় ও তার কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল।

এর আগে ফেডারেল সরকার ছয় ভারতীয় কূটনীতিককে বহিস্কার করে। ভারতীয় এজেন্টদের অপরাধে ভূমিকা রাখার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে বলে আরসিএমপি জানানোর পর এই পদক্ষেপ নেয় অটোয়া। এসব অপরাধের মধ্যে রয়েছে কানাডিয়ান নাগরীকদের হত্যা ও তাদের ওপর নির্যাতন।

আরসিএমপির সহকারী কমিশনার ব্রিজিট গাউভিন এক সংবাদ সম্মেলনে বলেন, আরসিএমপির দৃষ্টিকোণ থেকে আমরা যা দেখেছি তা হলো সংঘবদ্ধ অপরাধের উপাদানগুলোকে ব্যবহার করা এবং এর দায় বিশেষ করে একটি সংঘবদ্ধ অপরাধী গ্রুপের। সেটা হচ্ছে বিশনয় গ্রুপ। আমাদের বিশ্বাস, ভারত সরকারের এজেন্টদের সঙ্গে গ্রুপটির সংযোগ রয়েছে।

- Advertisement -

Read More

Recent