সাড়ে ১৬ মিলিয়ন ডলারের কোকেনসহ কানাডিয়ান ট্রাকার গ্রেপ্তার

সাড়ে ১৬ মিলিয়ন ডলারের কোকেনসহ কানাডিয়ান ট্রাকার গ্রেপ্তার

পোর্ট হুরনে বড় ধরনের মাদক উদ্ঘাটনের পর কানাডিয়ান একজন ট্রাকারকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ১ কোটি ৬৫ লাখ ডলারের ৩৭০ পাউন্ড কোকেন জব্দ করা হয়। যুক্তরাষ্ট্র-কানাডিয়ান সীমান্তে মাদক চোরাচালানে ট্রাক চালকদের জড়িত থাকার সর্বশেষ ঘটনা এটি।

- Advertisement -

পুলিশ বলেছে, পিল রিজিয়নের বাসিন্দা ২৯ বছর বয়সী সুকিন্দর সিং ১৫ অক্টোবর গ্রেপ্তার হন।

এখন তার বিরুদ্ধে এক হাজার গ্রাম বা তার বেশি নিয়ন্ত্রিত সাবস্ট্যান্স সরবরাহের ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে। সেইন্ট ক্লেয়ার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, ড্রাগ টাস্ক ফোর্সের ইতিহাসে এটা সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা।

গত আগস্টে ৪২ বছর বয়সী কানাডিয়ান ট্রাকার জুলি সাবোসান সাথিয়াসিলান ২৬৬ পাউন্ড কোকেন বহনকালে ব্লু ওয়াটার ব্রিজে আটক হন। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং হোমল্যানড সিকিউরিটি ইনভেস্টিগেশন্সের (এইচএসআই) এজেন্টের গোপন তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়। ৩০ লাখ ডলার বন্ডের বিনিময়ে সেইন্ট কাউন্টি ডিটেনশন অ্যান্ড ইন্টারভেনশন সেন্টারে তাকে বন্দী রাখা হয়।

শেরিফ ম্যাট কিং ডব্লিউডব্লিউজে নিউজরেডিওকে বলেন, বিশেষ এই গাড়িটি ট্রাক্টর ট্রেইলারের স্টোরেজ এলাকায় এলামেলো অবস্থায় দেখতে পাওয়া যায়। ওই পর্যায়ে তারা ট্রাক্টরটির তল্লাশি শুরু করেন এবং বিপুল পরিমাণ এই মাদক পাওয়া যায়। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এই মাদক কোথায় যাচ্ছিল তা খুঁজে দেখতে। সেই সঙ্গে কোথা থেকে এগুলো এসেছে সেটাও খুঁজে দেখার জন্য এই তদন্ত চাওয়া হয়েছে। পুলিশ বলেছে, এখানে আরও অভিযোগ দাখিল করা যেতে পারে।

গত সেপ্টেম্বরে আরও একজন কানাডিয়ান ট্রাকারকেও গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাটি ঘটে উত্তরপশ্চিম ইন্ডিয়ানায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইটোবিকোকের বাসিন্দা ৪৯ বছর বয়সী নাসিব চিস্তিকে উত্তরপশ্চিম ইন্ডিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়। স্টেট ট্রুপাররা তার সেমি-ট্রাক থেকে প্রায় ৩০০ পাউন্ড কোকেন পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গত ফেব্রুয়ারিতে ডেট্রয়েটের অ্যাম্বাসাডর ব্রিজে কানাডিয়ান ট্রাকার গগনদ্বীপ সিংকে আটক করা হয়। সে সময় তার কাছে থাকা ৮৭ লাখ ডলার মূল্যের ৬৬১ পাউন্ড কোকেনও জব্দ করা হয়। ২০২৩ সালের মে মাসে একটি ট্রাক থেকে ১৩২ পাউন্ডের বেশি কোকেন উদ্ধার করা হয়। ট্রাকটি অ্যাম্বাসাডর ব্রিজ দিয়ে ড্রেটয়েট থেকে কানাডায় প্রবেশ। ট্রাকটির চালক অন্টারিওর প্যারিসের বাসিন্দা ৪০ বছর বয়সী জাসবির সিংকে গ্রেপ্তারও করা হয়।

মাসখানেক আগে কানাডিয়ান কর্মকর্তারা ৬০০ পাউন্ড হেরোইন, কোকেন এবং মেথামফেটামিন উদ্ধার করেন। ব্লু ওয়াটার ব্রিজ দিয়ে পোর্ট হুরন থেকে কানাডায় প্রবেশ করা একটি ট্রাক থেকে এই মাদক আটক করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক কুইবেক সিটির বাসিন্দা আর্শদ্বীপ সিংকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

Read More

Recent