
কানাডায় সিঙ্গেল-গেম স্পোর্টস জুয়া বৈধ করার তিন বছর পেরিয়ে গেছে। এরপর থেকে এটা সর্বত্রব্যাপী। বিশেষ করে আপনার ফোনে এটা ২৪ ঘণ্টাই বিদ্যমান। সহজ এই প্রবেশ জুয়াড়িদের কী সমস্যায় ফেলতে পারে তা নিয়ে সে সময় বেশ উদ্বেগ দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত এর চূড়ান্ত চিত্রটি পাওয়া গেছে।
অ্যান্থনি মিল্টন বলেন, আমরা এমন কিছু নিয়ে কথা বলছি, যেটা সিগারেট ও অ্যালকোহলের মতোই আসক্তির। সিগারেট ও অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপনের ব্যাপারে কঠোর নীতিমালার পক্ষে যৌক্তিক কারণ রয়েছে।
সুতরাং, সমস্যাপূর্ণ জুয়া বৃদ্ধির ব্যাপারে আমরা কী বলতে পারি? এ সংক্রান্ত প্রাথমিক আইনে কী সঠিক ছিল ও কী ভুল ছিল এবং এতদূর এসে তাতে কী পরিবর্তন আসল? জুয়া নিয়ে যারা ঝামেলার মধ্যে রয়েছে এখনো আমরা কীভাবে তাদেরকে রক্ষা করতে পারি? এবং বিলিয়ন ডলারের কর রাজস্ব নিয়ে আরও সম্পদ নিশ্চিত করতে সরকার কী করছে?
