
ডেল কানাডা এবং এর মূল কোম্পানি ডেল ইউএসএর বিরুদ্ধে করা ২১ লাখ ডলারের ক্লাস অ্যাকশন মামলা মীমাংসার প্রস্তাব দিয়েছে হ্যালিফ্যাক্সের একটি আইনি প্রতিষ্ঠান। ওয়াগনার বুধবার প্রস্তাবিত বন্দোবস্তের বিষয়টি প্রকাশ করেছে। সেবাদাতা একটি প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে যে হাজারো কানাডিয়ানের ব্যক্তিগত তথ্য বেহাত হয় তাদের পক্ষে ক্লাস অ্যাকশন মামলাটি করেছে প্রতিষ্ঠানটি। ওই কোম্পানির সেবা ব্যবহার করছিল ডেল।
২০১৭ সালে খোয়া যাওয়া উপাত্ত পরবর্তীতে সুনির্দিষ্ট প্রযুক্তি সমর্থিত স্ক্যাম কল করতে ব্যবহার করা হয়। ওয়াগারের প্রাক্কলন অনুযায়ী, প্রস্তাবিত বন্দোবস্তের আওতায় ১৪ হাজারের বেশি মানুষ ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। তবে এখনো এটি প্রত্যায়িত হয়নি। আদালতের অনুমোদন এখনো বাকি রয়েছে এবং ডেলের পক্ষ থেকে দোষও স্বীকার করা হয়নি।
অনুমোদিত হলে উপাত্ত চুরির ব্যাপারে ২০১৮ সালের ২ এপ্রিল থেকে ২০১৯ সালের ২৫ জানুয়ারির মধ্যে ডেলের কাছ থেকে নোটিশ পাওয়া সব ক্লাস সদস্য ৮৫ ডলার পাওয়ার যোগ্য হবেন। এর ফলে কেউ ক্রেডিট কার্ড বা ব্যাংকিং অথবা ওই ঘটনা থেকে বেরিয়ে আসতে প্রযুক্তিগত সেবা নিতে হয়েছে প্রমাণ করতে পারলে তারা পাবেন ৩ হাজার ডলার পর্যন্ত।
এই বন্দোবস্ত অনুমোদনে শুনানির তারিখ ধার্য আছে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি। মামলা সংক্রান্ত আইনি ফি বাবদ ডেলকে ৪ লাখ ২৬ হাজার ডলার বহন করতে হবে কিনা সেই সিদ্ধান্তও ওই সময় নেবে হ্যালিফ্যাক্স আদালত।
ইমেইলে পাঠানো এক বিবৃতিতে ডেল বলেছে, ডেল এবং তার গ্রাহকদের সর্বোত্তম স্বার্থেই এই বন্দোবস্ত বলে আমরা বিশ^াস করি। এই বন্দোবস্তের অর্থ দোষ স্বীকার করা নয়।
২০২০ সালের অক্টোবরে শুরু করা এই মামলার প্রধান ফরিয়াদি নিউ ব্রান্সউইকের একজন কম্পিউটার টেকনিশিয়ান, যিনি তার কর্মক্ষেত্রের ঠিকানা ব্যবহার করে ২০১৬ সালের গোড়ার দিকে একটি ডেল কম্পিউটার কিনেছিলেন।
