কানাডায় ওয়াকিং নিউমোনিয়া বাড়ছে

মারখাম স্টাউফভিল হসপিটালের ফ্যামিলি মেডিসিন বিভাগের প্রধান ডা অ্যালান গ্রিন বলেন যদিও তিনি এবং তার সহকর্মীরা ওয়াকিং নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে দেখছেন

ওয়াকিং নিউমোনিয়া (মৃদু নিউমোনিয়া) বাড়তে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক ও জরুরি কক্ষের কর্মীরা। বিশেষ করে শিশুদের মধ্যে। কিন্তু অন্টারিওর অবস্থা কী?

এক সময় মাইকোপ্লাজমা নামে পরিচিত ওয়াকিং নিউমোনিয়া ব্যাকটেরিয়ার মৃদু ধরন এবং এর লক্ষণ জ¦র অথবা কাশির মতো। এগুলো জানানোর মতো না হওয়ায় পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা (পিএইচএসি) অথবা পাবলিক হেলথ অন্টারিও এর মনিটরিং করে না।
মারখাম স্টাউফভিল হসপিটালের ফ্যামিলি মেডিসিন বিভাগের প্রধান ডা. অ্যালান গ্রিন বলেন, যদিও তিনি এবং তার সহকর্মীরা ওয়াকিং নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে দেখছেন।

- Advertisement -

বিষয়টির ব্যাখ্যা করে গ্রিল বলেন, অবাক করার বিষয় হলো জরুরি কক্ষ এ ব্যাপারে ইঙ্গিত দিতে শুরু করেছে এবং তারা বলছে, আক্রান্তের সংখ্যাই কেবল বাড়ছে এমন নয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। সাধারণত যে কেউ মাইকোপ্লাজমা ও নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। তবে সাধারণত পাঁচ বছর ও তার বেশি বয়সী শিশুদের বেশি আক্রান্ত হতে যায়। কিন্তু এখন তরুণদের মধ্যেও রোগটি শনাক্ত হচ্ছে।

গিল বলেন, মাত্র এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত তিনটি শিশু তিনি পেয়েছেন। দুই সপ্তাহ আগে বুকের এক্স-রে করে রোগটি শনাক্ত করেছেন তিনি। আনুষ্ঠানিক কোনো সার্ভিল্যান্স প্রোগ্রাম না থাকলেও এ ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি। আমরা জানি যে, রোগটিতে আক্রান্তের সংখ্যা আরও বেশি।

কিন্তু তুলনামূলক বেশি বয়সী শিশুদের মধ্যে রোগটিতে আক্রান্তের হার বেশি কেন? এই প্রশ্নের উত্তরে গ্রিল বলেন, মহামারির শুরুতে যখন আমরা জনস্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ কার্যকর করেছিলাম তখন বহু মানুষই সাধারণ ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংস্পর্শে আসেননি। মাইকোপ্লাজমা এগুলোর অন্যতম। তুলনামূলক বেশি বয়সী শিশুরাও এর সংস্পর্শে আাসেনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাইকোপ্লাজমার চক্রাকার বৃদ্ধি ঘটেছে এবং সেটাই ঘটছে।

চিলড্রেন’স হসপিটাল অব ইস্টার্ন অন্টারিওর (সিএইচইও) ক্লিনিক্যাল সার্ভিসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নার্সিং নির্বাহী ট্যামি ডিজিওভানি বলেন, সারা দেশের বেশ কিছু জরুরি বিভাগে বর্তমানে রোগটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।

সিএইচইওর জরুরি বিভাগে সাধারণত প্রতিদিন গড়ে ১৫০ জন রোগী দেখা যায়। কিন্তু গত সপ্তাহে সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে দৈনিক ২০০ থেকে ২৫০টিতে দাঁড়িয়েছে বলে জানান জিওভানি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও গত অক্টোবরে জানায়, ছয় মাস ধরে যুক্তরাষ্ট্রে ওয়াকিং নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, বিশেষ করে তুলনামূলক বেশি বয়সী শিশুদের মধ্যে।

- Advertisement -

Read More

Recent