
এই ফলের গোড়ার দিকে স্কারবোরোতে ইচ্ছাকৃতভাবে একটি গাড়িতে আগুন দেওয়া এক ব্যক্তিকে খোঁজা হচ্ছে। তবে তার পরিচয় জানা যায়নি।
টরন্টো পুলিশ জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর আগুনের খবর শুনে ফিঞ্চ এভিনিউ ইস্ট এবং ম্যাককোয়ান রোড এলাকায় যান কর্মকর্তারা। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে কনস্টেবল ভিক্টর সারুদি বলেন, অভিযোগকারী তার সাদা রঙের টেসলা মডেল ওয়াই গাড়িটি একটি প্লাজার পার্কিং লটে পার্ক করেন।
তিনি বলেন, লাল রঙের একটি ভক্সভাগে এসইউভিতে চেপে এক ব্যক্তি সেখানে আসেন। রাস্তার পাশে গাড়িটি পার্ক করেন। অভিযোগকারীর গাড়িটি যেখানে ছিল সেদিকে হেঁটে যান এবং উন্মুক্ত জানালা দিয়ে অগ্নি প্রজ্জ্বালনে সক্ষম এক ধরনের ডিভাইস ভেতরে ছুঁড়ে মারেন। ওই ব্যক্তি এরপর তার গাড়ির কাছে ফিরে আসেন এবং ওই এলাকা থেকে পালিয়ে যান।
সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছেন তদন্তকারীরা। সুঠাম দেহের ৬ ফুট উচ্চতার ওই ব্যক্তির পরনে ছিল ব্ল্যাক হুডেড শার্ট, কালো প্যান্ট ও কালো জুতা। সন্দেহভাজনের গাড়ির একটি ছবিও প্রকাশ করা হয়েছে। সন্দেহভাজনের পরিচয় বা তার অবস্থান বা সন্তেহবাজনের গাড়ির ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৪২০০ নাম্বারে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
