গুরুত্বপূর্ণ আরও চার মন্ত্রীর সমর্থন পেলেন কারনি

লিবারেল নেতৃত্বপ্রত্যাশী মার্ক কারনি আরও গুরুত্বপূর্ণ চারজন বর্তমান ও সাবেক মন্ত্রীর সমর্থন নিশ্চিত করেছেন

লিবারেল নেতৃত্বপ্রত্যাশী মার্ক কারনি আরও গুরুত্বপূর্ণ চারজন বর্তমান ও সাবেক মন্ত্রীর সমর্থন নিশ্চিত করেছেন। আদিবাসী সেবা বিষয়ক মন্ত্রী প্যাটি হাইডু, ক্রাউন ইনডিজেনাস রিলেশন্স অ্যান্ড নর্দার্ন অ্যাফেয়ার্স মন্ত্রী গ্যারি আনান্দাসাঙ্গারি এবং সাবেক আবাসনমন্ত্রী শন ফ্রেজার সামাজিক যোগাযোগ মাধ্যমে কারনির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রেজার লিখেছেন, আর্থিক দুনিয়াই আক্ষরিক অর্থেই তিনি সবচেয়ে সম্মানীত কণ্ঠস্বর এবং মৌলিকভাবে তিনি ভদ্র মানুষ। আমাদের ভালোবাসার দেশটির প্রতি দারুণ যত্নবান।

- Advertisement -

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরী হিসেবে ৯ মার্চ নতুন নেতা বেছে নেবেন লিবারেলরা। নিজ ককাসের ভেতর থেকে প্রবল চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ট্রুডো।

পরিবেশমন্ত্রী স্টিভেন গাইলবোল্টও কুইবেকের মন্টেবেলোতে কেবিনেট রিট্রিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক কারনির প্রতি তার সমর্থর ব্যক্ত করেন। তিনি বলেন, বহু বছর ধরে আমি মার্ককে চিনি। সবুজ জ্বালানি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক খাতের ভূমিকা কী হতে পারে তা নিয়ে তারা একসঙ্গে কাজ করেছেন। তবে সম্ভাব্য কেবিনেট পোস্ট নিয়ে কারনির সঙ্গে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, ভোক্তা কার্বণ প্রাইস নিয়ে যদি আমরা না এগোনো নিশ্চিত করতে আমি মার্ক কারনির সঙ্গে কাজ অব্যাহত রাখব। এর পরিবর্তে আমাদের অন্য কিছু ভাবতে হবে, যা কানাডিয়ানদের ক্রয়ক্ষমতায় সহায়তা করবে। একইসঙ্গে তা আমাদের ২০৩০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের লক্ষ্য অর্জনেও ভূমিকা রাখবে।

- Advertisement -

Read More

Recent