কানাডার ওপর মার্কিন শুল্ক ৩০ দিনের জন্য স্থগিত

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার ট্রাম্পের সঙ্গে দুই দফা কথা বলেন ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই তাদের মধ্যে প্রথম কথোপকথন

আরও এক মাস কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ না করার ব্যাপারে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে উত্তর আমেরিকা সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ থেকে রক্ষা পেল।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার ট্রাম্পের সঙ্গে দুই দফা কথা বলেন। ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই তাদের মধ্যে প্রথম কথোপকথন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুডো এই আলোচনাকে বিকালে ভালো আলাপ বলে দাবি করেছেন। এই আলোচনায় উভয় নেতা শুল্ক অন্তত ৩০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখতে রাজি হয়েছেন।

- Advertisement -

ট্রুডো এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করেন, যেখানে ডিসেম্বরে ঘোষিত সরকারের ১৩০ কোটি ডলারের সীমান্ত পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়। বিবৃতিতে তিনি বলেন, সীমান্ত রক্ষায় প্রায় ১০ হাজার সম্মুখসারীর কর্মকর্তা কাজ করছেন এবং করবেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামও সোমবার একই সংখ্যক সৈন্য মার্কিন সীমান্তে পাঠানোর অঙ্গীকার করেছেন। ওই সময় তিনি এই ঘোষণা দেন যে, এক মাসের জন্য শুল্ক বিলম্বিত করার ব্যাপারে তিনি ট্রাম্পকে রাজি করিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এক জোড়া নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। সেখানে মেক্সিকোর সব পণ্যের ওপর ২৫ শতাংশ এবং কানাডার অধিকাংশ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের রূপরেখা তুলে ধরা হয়েছে। আর কানাডিয়ান জ্বালানির ওপর শুল্ক আরোপের কথা বলা হয়েছে ১০ শতাংশ।

নির্বাহী আদেশে বলা হয়েছে, এই শুল্ক অৈবধ অভিবাসন ও মাদক চোরাচালানের পাল্টা পদক্ষেপ। সেই সঙ্গে এটা অর্থনৈতিক জরুরি অবস্থা জারির জন্য ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের ব্যবহার, যা ট্রাম্পকে কংগ্রেসকে এড়িয়ে যাওয়ার সুযোগ করে দেবে।

- Advertisement -

Read More

Recent