
প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত বলে শনিবার ঘোষণা দিয়েছেন কনজার্ভেটিভ এমপি লুক বার্থল্ড। অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা সত্ত্বেও পরবর্তী ফেডারেল নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
কুইবেকের মেগান্টিক-লা’এরাবল ফেডারেল রাইডিংয়ের দীর্ঘদিনের সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি শেয়ার করেছেন। তারা বলেছেন, ২০২৪ সালে তার রোগটি ধরা পড়ে। ফেসবুকে তিনি লিখেছেন, আমার প্রোস্টেট অসুস্থ এবং ক্যান্সারে আক্রান্ত। রোগটি যাতে আমার হাড় ও অঙ্গের অন্যান্য স্থানে ছড়িয়ে না পড়ে সেজন্য আগামী কয়েক সপ্তাহে আমাকে রোগটি থেকে মুক্ত হতে হবে। আমার বাবা ও মা উভয়কেই আমি গলা ও ফুসফুসের ক্যানসারে হারিয়েছি। তাই আমাকে স্বীকার করতেই হবে যে, বিশেষজ্ঞের কথা আমার পুরোনো বেদনা ও খারাপ স্মুতিগুলো চারিয়ে তোলে।
যদিও বার্থল্ড বলেন, আশাবাদী হওয়ার কারণ রয়েছে। কারণ, ক্যানসারটি এখন পর্যন্ত ছড়ায়নি, যার অর্থ হলো তিনি রোগটির চিকিৎসা করতে সক্ষম এবং সামনের সপ্তাহগুলোতে কুইবেক সিটিতে অস্ত্রোপচার করবেন।
বার্থল্ড আরও বলেন, পদত্যাগের কোনো ইচ্ছা তার নেই। আগামী ফেডারেল নির্বাচনে নতুন মেগান্টিক-লা’এরাবল-লটবিনিয়েরে রাইডিং থেকে প্রতিযোগিতা করবেন। যদিও আমাকে অস্ত্রোপচার থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এটা যেকোনো সময় হতে পারে। তবে যত দ্রুত হয় তত ভালো। এমনকি আসন্ন নির্বাচনী প্রচারণার মধ্যেও হতে পারে।
ফেডারেল কনজার্ভেটিভ ব্যানারে বার্থল্ড প্রথম এমপি নির্বাচিত হন ২০১৫ সালে। ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনেও তিনি জয়ী হন। এর আগে ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি কুইবেকের থেটফোর্ড-মাইন্সের মেয়রের দায়িত্ব পালন করেন।
