মন্ট্রিয়লের ফুটনোট

পর পর তৃতীয়বার অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিজয়ী হলেন বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান রাজনীতিবিদ ডলি বেগম অভিনন্দন ও শুভেচ্ছা

পর পর তৃতীয়বার অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিজয়ী হলেন বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান রাজনীতিবিদ ডলি বেগম। অভিনন্দন ও শুভেচ্ছা ।

অন্টারিওর ৪৪তম সংসদ নির্বাচনে টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টি-এনডিপির প্রার্থীতায় তৃতীয়বার জয়ী হলেন ডলি বেগম।

- Advertisement -

২০১৮ সালের প্রাদেশিক নির্বাচনে প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন। কানাডার তিন স্তরের সরকার পদ্ধতির কোনো আইন পরিষদে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নিউ ডেমোক্র্যাট।

উল্লেখ্য, ডলি বেগম বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের সঙ্গে শিশু বয়সে কানাডায় অভিবাসী হন এবং স্কারবরোতে থিতু হন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটি অফ টরন্টো ) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনীতিতে আসার  আগে, ডলি প্রদেশব্যাপী কিপ হাইড্রো পাবলিক প্রচারণার প্রধান সমন্বয়কারী ছিলেন যা সফলভাবে টরন্টো হাইড্রো এবং ওয়াসাগা ডিস্ট্রিবিউশনের বেসরকারিকরণ বন্ধ করে দেয়। তিনি স্কারবোরো হেলথ কোয়ালিশনের প্রাক্তন কো-চেয়ার এবং ওয়ার্ডেন উডস কমিউনিটি সেন্টারের ভাইস-চেয়ার, যেখানে তিনি স্কারবোরোর মানুষের জীবনকে আরও উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন।

খুব প্রিয় মানুষ

কথাসাহিত্যিক ও অনুবাদক অমল সাহা। আমাদের খুব প্রিয় মানুষ।  আশির দশকের মধ্যভাগে অমলের সাথে পরিচয়। দুর্দান্ত সব গল্প লিখে দৈনিক পত্রিকার ছোটদের পাতায় তার সরব উপস্থিতি জানান দিতেন। সারাজীবন  লিখেছেন দু’হাত ভরে। প্রতি বছর তার বই প্রকাশিত হয়,এবারও মেলায় এসেছে নতুন বই ” প্লাজমা প্রজেক্ট”।

আমাদের বন্ধু জনপ্রিয় গীতিকার ও ছড়াকার বাকীউল আলম সেই সময়ের আমাদের বন্ধুদের নিয়ে লিখেছেন, ” কেউ ছড়া লিখতো, কেউ গল্প, কেউ কিশোর কবিতা আর কেউ রম্যরচনা। সাহিত্যসভা গুলো মুখর হয়ে থাকতো আমাদের পদচারণায়।  সেই সুদূর সাভার থেকে সাত সমুদ্দুর পাড়ি দিয়ে আসতো একজন কীর্তিমান গল্পকার। সে সদ্য লেখা গল্প পড়তো আর আমরা কুটকুট করে হাসতাম। তার লেখা গল্প শুনে এক অন্যরকম ভালোলাগা নিয়ে বাড়ি ফিরতাম। তার নাম অমল সাহা। আমাদের সেই সাহিত্যসভা এখন আর হয় না। ফোনে যোগাযোগ থাকলেও জীবন-জীবিকার তাগিদে ব্যাস্ত থাকায় দেখা হয় কালেভদ্রে।  কিন্তু আমাদের আত্মার টান রয়ে গেছে এখনো। সেই টান থেকেই তার সদ্যপ্রসূত সায়েন্স ফিকশন কিশোর উপন্যাস “প্লাজমা প্রজেক্ট” বইটি উৎসর্গ করে তার চার তৎকালীন ব্যস্ত ছড়াকার বন্ধুদের যার মধ্যে আমিও একজন। ”

বাকীউলের মতন এই নগন্য আমিও এই গ্রন্থের উৎসর্গপত্রে স্থান পেয়েছি। অনেক ভালবাসা দ্যা গ্রেট অমল সাহা, বন্ধু আমার।

অনেক শুভকামনা প্লাজমা প্রজেক্ট-এর জন্য। বইটি প্রকাশ করেছে আনন্দমেলা। বইটির সফলতা কামনা করছি। 💜

ডিপোর্ট

কানাডা গত বছর প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ বার্ষিক ডিপোর্ট বা অপসারণের পর্যায়ে বেশি লোককে বিতাড়িত করেছে, যাদের শরণার্থী আশ্রয়ের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এমন লোকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২০১৫ সালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি ক্ষমতায় আসার পর হতে কানাডার ডির্পোটেশনের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। গত বছর জানুয়ারি হতে নভেম্বর পর্যন্ত ৭৩০০ জনকে কানাডা হতে বহিস্কার করা হয়েছে। সরকার এ বছর নির্বাসনের জন্য আরও অর্থ বাজেট করেছে।

ট্রুডোর সরকার, এখন তার শেষ দিনগুলিতে, শরনার্থীদের   আশ্রয়ের ক্রমবর্ধমান ব্যাকলগ এবং অভিবাসন আবাসন ঘাটতিকে আরও বাড়িয়ে তুলছে। এমন উদ্বেগের জন্য অভিবাসীদের বিরুদ্ধে প্রতিক্রিয়ার মধ্যে কানাডিয়ান  অভিবাসন নীতি কঠোর হচ্ছে।

কানাডার বর্ডার এজেন্সি জানায় যে, নির্বাসনের স্পাইক ২০২০ সাল থেকে আশ্রয়ের জন্য আবেদনকারী লোকের সংখ্যার “উল্লেখযোগ্য বৃদ্ধি” এর সাথে যুক্ত, এটি “আরও দক্ষ এবং সময়োপযোগী পদ্ধতিতে অপসারণের আদেশ কার্যকর করার” প্ররোচনা দেয়।

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent