
সাম্প্রতিক ঝড়ে স্তুূপ হওয়া বরফ গলতে শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য বন্যা মোকাবিলার জন্য নগরী প্রস্তুত বলে জানিয়েছেন টরন্টোর কর্মকর্তারা। সিটি কর্তৃপক্ষ বলেছে, এই সপ্তাহে উষ্ণতা বাড়তে থাকায় বন্যাপ্রবণ এলাকাগুলো পরিদর্শনে ক্রু মোতায়েন করা হবে। কোনো ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে কৌশলগত এলাকাগুলোর জন্য যন্ত্রপাতিও প্রস্তুত রাখা হবে।
সিটি কর্মকর্তারা সোমবার এক বিবৃতিতে বলেছে, নগরীজুড়ে তুষার অপসারণ কার্যক্রম বরফের পরিমাণ কমাতে সাহায্য করবে। এই বরফ গলে বন্যায় ভূমিকা রাখতে পারে।
এনভায়রনমেন্ট কানাডার এই সপ্তাহে টরন্টোতে উষ্ণতার পূর্বাভাস দিয়েছে। সোমবার তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেন্টিগ্রেড। শুক্রবার পর্যন্ত তা ছিল শুণ্য ডিগ্রির ওপরে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
যদিও টরন্টো ও রিজিয়ন কনজার্ভেশন অথরিটি বলেছে, এ সপ্তাহে কোনো বন্যার পূর্বাভাস নেই। কারণ, বরফ গলার ফলে নদীতে বন্যার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি পূর্বাভাস ও পরিস্থিতি বদলায় অর্থাৎ, উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে নদীতে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে টিআরসিএ বন্যার বার্তা জারি করতে পারে।
টরন্টোর পশ্চিমে দ্য ক্রেডিট ভ্যালি কনজার্ভেশন সম্ভাব্য বন্যার একটি আগাম নোটিশ জারি করেছে। তারা জানায়, বরফ গলন পানির স্তর ২৫ মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে।
এক বিবৃতিতে তারা বলেছে, ক্রেডিট রিভারে বরফ গলন বা বন্যার কোনো ধারণা করা হচ্ছে না। তবে কিছু এলাকায় পানির স্তর বাড়তে পারে। এ অবস্থায় লোকজনকে সব জলপ্রবাহের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিটি অব টরন্টো গত সপ্তাহে জানায়, যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টিকারী বরফ অপসারণের কাজ শেষ করতে তিন সপ্তাহ লেগে যেতে পারে।
