খিলাফত

অবুঝ শিশু তো বটেই এমনকি বুড়োদের মধ্যেও মায়ের কাছে ফেরার একটা প্রবণতা থাকেই থাকে

অবুঝ শিশু তো বটেই, এমনকি বুড়োদের মধ্যেও মায়ের কাছে ফেরার একটা প্রবণতা থাকেই থাকে; মুসলমানদের মধ্যে এই প্রবণতার নাম ‘খিলাফত’। রসুল (সা.)-এর মৃত্যুর পরে হযরত আবু বকর সিদ্দিকির নেতৃত্বে খেলাফতি শাসনের সূচনা। শুরু থেকেই খলিফা নির্বাচন নিয়ে ঝামেলা লেগে ছিল। ফলে, হযরত আবু বকর সিদ্দিকির স্বাভাবিক মৃত্যু হলেও পরবর্তী তিনজন, যথাক্রমে হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলীর স্বাভাবিক মৃত্যু হয়নি। ক্ষমতার দখল নিয়ে সাহাবাদের মধ্যে কম দলাদলি কিংবা রক্তপাত হয়নি। তারপর তো মহা কারবালা হয়ে গেল। কারবালা পরবর্তী খেলাফত ইয়াজিদের রাজতন্ত্রে জায়গা করে নেয়। তারপর বহু জল গড়িয়েছে, খেলাফত হাতবদল হয়েছে; কিন্তু, রাজতন্ত্রের খপ্পরমুক্ত কোনদিনই হতে পারেনি। সর্বশেষ খেলাফত নামে যে নিজের পরিচয় দিতো, তার নাম অটোম্যান। মদ আর হেরেম সর্বস্ব এই শাসনগুলো ইসলামের কলঙ্ক। কিন্তু, তাতে কী? ভারতবর্ষের মুসলমানরা তাকেই খেলাফত মেনে তৃপ্তি লাভ করতো। নির্বোধেরা মুঘল কিংবা বাংলায় নবাবী শাসনকেও ইসলামি শাসন মনে করতো! এগুলো যে নির্ভেজাল রাজতন্ত্র তা তাদের কে স্মরণ করিয়ে দেবে?

ইউরোপিয় রেঁনেসা ব্যক্তি মানুষকে সার্বভৌমত্বের কেন্দ্র ঘোষণা করে গণতান্ত্রিক শাসনব্যবস্থার দিকে মানবপ্রজাতিকে কয়েকধাপ এগিয়ে নিলেও মুসলমানরা ওই খেলাফতি ঘোরের মধ্যেই ঘুরপাক খায়। চতুর ব্রিটিশ তা জানে বলেই ভারতবর্ষে জন্ম দেয় জামায়াতকে। জামায়াত মুসলমানদের খেলাফতের স্বপ্ন দেখিয়ে আসছে–ভারতে, পাকিস্তানে এবং বাংলাদেশে।

- Advertisement -

খেলাফতি চতুরতায় ইসরায়েল বোধকরি সবাইকে ছাড়িয়ে গেছে। একজন ফিলিস্তিনিকে ব্যবহার করে তাদের ল্যাবরেটরিতে জন্ম দেয় হিজবুত তাহিরি। লন্ডনে তা বিকশিত হয় এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আইসিসের জন্মও ইসরায়েলে। কিন্তু, বোকা মুসলমানদের কে বুঝাবে? মুসলমানরা যতই খেলাফতের নেশায় ঘন হয়ে বসবে, ততই তাদের মাথায় জঙ (যুদ্ধ) খেলা করবে, শুরু হবে অস্ত্রের প্রবাহ। বাংলাদেশে ৫ আগস্টে থানা লুট করে কয়েক হাজার অস্ত্র এবং লক্ষাধিক গোলাগুলি নিয়ে হিজবুত তাহিরির জঙ্গিরা প্রস্তুত হয়ে বসে আছে। সাপ্লাই চেইন ঠিক করে বসে আছে পাকিস্তানের ডিপস্টেটের সাথে, ইউক্রেন থেকে ঝোলানস্কিও সরবরাহ করছে। গৃহযুদ্ধ না করে তাদের কারোরই শান্তি নাই। জঙ্গি মাহফুজ তো কয়েকবার ঘোষণাও দিয়ে ফেলেছে। জর্জ সরোস, ডিপ স্টেট আর ইসরায়েলের আশীর্বাদপ্রাপ্ত ইউনুসও প্রস্তুত। খেলাফতের জজবা সিরিয়া ইরাক ইরান ধ্বংস করে এখন ভারতবর্ষে, বাংলাদেশ দিয়েই শুরু করতে চায়।

 

ক্যালগেরি, আলবার্টা

- Advertisement -

Read More

Recent