কানাডা-ভারত উত্তেজনায় বেদনাহত স্টিফেন হারপার

ভারতের সঙ্গে কানাডার কেন এমন খারাপ সম্পর্ক সেটা পুরোপুরি তার বোঝার বাইরে বলে জানিয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার

ভারতের সঙ্গে কানাডার কেন এমন খারাপ সম্পর্ক সেটা পুরোপুরি তার বোঝার বাইরে বলে জানিয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। তার মতে, লিবারেল পার্টিতে শিখ অধিকার কর্মীদের অনুপ্রবেশ ঘটেছে, যারা ভারতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। গত মাসে ভারতে অনুষ্ঠিত এক সম্মেলনে এই মন্তব্য করেন কানাডার সাবেক এই প্রধানমন্ত্রী।

২৮ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত এনএক্সটি কনক্লেভ শীর্ষক ওই সম্মেলনে তার বক্তব্যে বলেন, সত্যি কথা বলতে, আমার উত্তরসূরির অধীনে এই সম্পর্ক ক্রমেই খারাপ হতে দেখে আমি বেদনাহত। কেন এমনটা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না।
তার এই বক্তব্যে ইউটিউবে অনলাইনে পোস্ট করা হয়েছে।

- Advertisement -

২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এক বক্তব্যের পর অটোয়া ও নয়া দিল্লির সম্পর্ক হিমাগারে চলে গেছে। ভ্যানকুভারের কাছে এক শিখ আন্দোলনকমীর হত্যাকা-ে ভারত সরকারের এজেন্টদের সম্পৃক্ততার ব্যাপারে তার সরকারের কাছে বিশ^াসযোগ্য অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন ট্রুডো।

এর এক বছর পর কানাডাজুড়ে হত্যাকা-, নির্যাতন ও নিপীড়নের পেছনে নয়া দিল্লির হাত রয়েছে বলে আরসিএমপি অভিযোগ তোলার পর অটোয়া ছয় ভারতীয় কূটনীতিককে বহিস্কার করে। কানাডিয়ান অধিকারকর্মী হারদীপ সিং নিজ্জর হত্যাকা-ে নয়া দিল্লির বিরুদ্ধে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। নিজ্জর খালিস্তান নামে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন।

এ ঘটনার চলমান তদন্তের বিষয়টি সংক্ষেপে উল্লেখ করেন হারপার। তিনি বলেন, অভিযোগ মূল্যায়নের মতো কোনো অবস্থানে স্পষ্টষ্টতই আমি নেই।

নয়া দিল্লি বলে আসছে খালিস্তান আন্দোলন তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যদিও অটোয়া দীর্ঘদিন ধরেই বলে আসছে যে, তারা ভারতের আঞ্চলিক অখ-তাকে সমর্থন করে। তাই বলে কানাডায় বাক স্বাধীনতাকে তারা দমন করতে পারে না।

হারপার বলেন, কানাডায় খালিস্তানি হওয়ার অধিকার আপনার রয়েছে। এটা গণতান্ত্রিক মত। কিন্তু এটা আমাদের সরকারি দলে অনুপ্রবেশ করা উচিত নয়। সেই সঙ্গে ভারত ও কানাডার মানুষে মানুষে সম্পর্কে এটা প্রতিবন্ধক হওয়া সমীচিন নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হারপারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কনজার্ভেটিভ পার্টিগুলোর বৈশি^ক জোট ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ার হিসেবে আছে হারপার। এই জোটে মোদির ভারতীয় জনতা পার্টিও রয়েছে।

২০১৯ সালে হারপার ভারতের মোদির সঙ্গে সাক্ষাৎ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি মোদিকে বন্ধু হিসেবে উল্লেখ করেন। সেই সঙ্গে স্বাধীনতার পর ভারতের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নেতা হিসেবেও মোদিকে তুলে ধরেন তিনি।

- Advertisement -

Read More

Recent