ক্রাইসিস মোকাবেলা

ক্রাইসিস মোকাবিলায় সেনাপ্রধান এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারেন না একক সিদ্ধান্ত নিতে গেলে প্রথমে তার ক্ষমতাকে সংহত করতে হয়

ক্রাইসিস মোকাবিলায় সেনাপ্রধান এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারেন না। একক সিদ্ধান্ত নিতে গেলে প্রথমে তার ক্ষমতাকে সংহত করতে হয়।

সেনাবাহিনীর জেনারেল এবং অফিসারদের মধ্যে বিভিন্ন মত এবং পথ থাকলে একক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। সেইক্ষেত্রে সব ভিন্নতা দুরিভূত করে সবাইকে একটি অভিন্ন লক্ষ্যে নিয়ে আসার জন্য সেনাপ্রধান একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়।

- Advertisement -

প্রক্রিয়াটি দীর্ঘ এবং সময়সাপেক্ষ।

সেনাপ্রধান ওয়াকার সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন এবং নিজের ক্ষমতাকে সংহত করেছেন বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি।এখন তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ।

প্রশ্ন হতে পারে, অভিন্ন লক্ষ্যটা কি?

অভিন্ন লক্ষ্য হচ্ছে,ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক,অর্ন্তভুক্তিমূলক জাতীয় নির্বাচন  আয়োজন করা।

এই অভিন্ন লক্ষ্যে পৌঁছানোর জন্য সেনাবাহিনীর অধিকাংশ জেনারেল এবং অফিসাররা একমত। এই লক্ষ্য অর্জনের জন্য অধিকাংশ জেনারেল এবং সেনা অফিসাররা সেনাপ্রধান ওয়াকাররের উপর সিদ্ধান্ত ন্যস্ত করেছেন বলেই আমার অনুমান।

এর কারন হচ্ছে, সেনাবাহিনীর অধিকাংশ সদস্য সিভিল এডমিনিস্ট্রেশনকে সহায়তা করার জন্য দীর্ঘ দিন মাঠে থাকতে রাজি নন। সাত মাসে তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও নানা বিতর্কে জড়িয়ে পড়তে হচ্ছে।অনেক সময় তাদেরকে জনগনের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে,মুখোমুখি দাঁড় করানো হচ্ছে।এমনিতেও তারা সাত, আট মাসে নানা কারনে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছেন।

সেই কারনে তারা ডিসেম্বরের পর ব্যারাকে ফিরে যেতে আগ্রহী। ডিসেম্বরের পর তারা আর সিভিল এডমিনিস্ট্রেশনকে সাহায্য করতে মাঠে থাকতে চাচ্ছে না। সেনাবাহিনীর অধিকাংশ সদস্য সর্বশেষ মিটিংয়ে সেই অভিমত ব্যক্ত করেছেন।

এই বার্তাটি খুব সম্ভব সেনাপ্রধান ওয়াকার ড.ইউনুসের সাথে সর্বশেষ সাক্ষাৎকারে উল্লেখ করেছেন।

ড.ইউনুস বিষয়টিকে ভালোভাবে নেননি। তার ইচ্ছা আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকা। তাই তিনি NCP- র হাসনাতকে দিয়ে কিছু খেলা খেলতে চেয়েছিলেন কিন্তু তাতে ব্যাপক সাড়া পাওয়া যায়নি।

তবে ড.ইউনুস যাই করুক না কেন সেনাপ্রধান ওয়াকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার সিদ্ধান্তে অটল থাকবেন বলেই মনে হচ্ছে আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে  তিনি ক্ষমতাকে যে কোন সময়ের তুলনায় আরও বেশি নিরংকুশভাবে সংহত করেছেন।

আমার এই বিশ্লেষণের সাথে অনেকের ভিন্নমত থাকতে পারে কিন্তু আমার কাছে উপর্যুক্ত বিশ্লেষণই সঠিক বলে মনে হয়েছে।

সেনাপ্রধান এখন যে কোন সময়ের তুলনায় শক্তিশালী এবং তার ক্ষমতা সংহত করেছেন।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent