অগ্নি প্রতিরোধে আরও কিছু করার আহবান দমকল বাহিনীর

ভয়াবহ এসব অগ্নি দুর্ঘটনার কিছু ঘটে গ্রেটার টরন্টো এরিয়াতে ব্র্যাম্পটনে সাম্প্রতিক এক অগ্নি দুর্ঘটনায় তিন তরুণের মৃত্যু হয়েছে

বাড়িতে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে নাগরিকদের আরও কিছু করার আহবান জানিয়েছেন অন্টারিওর ফায়ার মার্শাল জন পেগ। শুক্রবার টুইটারে পোস্ট করা এক টুইটে এ আহবান জানান তিনি।

জন পেগ বলেন, অগ্নি দুর্ঘটনায় চলতি বছরের এখন পর্যন্ত ১৭ জনকে হারিয়েছে প্রদেশ এবং অগ্নি নিরাপত্তা সংক্রান্ত বার্তা মানুষজন পাচ্ছে না। মৃত্যুগুলো এড়ানো যেতো। আমরা পিতা, মাতা, দাদা-দাদি, নানা-নানি ও সন্তানদের হানিরয়েছি।

- Advertisement -

ভয়াবহ এসব অগ্নি দুর্ঘটনার কিছু ঘটে গ্রেটার টরন্টো এরিয়াতে। ব্র্যাম্পটনে সাম্প্রতিক এক অগ্নি দুর্ঘটনায় তিন তরুণের মৃত্যু হয়েছে। তবে আগুনের কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে দমকল কর্মকর্তারা অগ্নি নিরাপত্তা দ্বিগুন বাড়াতে নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন। তবে এ বার্তা সবার কাছে পৌঁছাচ্ছে না বলে শুক্রবার জানান পেগ।

দুর্ঘটনা এড়াতে লোকজন সহজ কিছু উপায় অবলম্বনের আহবান জানিয়েছেন তিনি। স্মোক অ্যালার্ম কাজ করছে কিনা নিয়মিত তা পরীক্ষা করা, নতুন ব্যাটারি রাখা এবং প্রত্যেক বাড়িতে অগ্নি পরিকল্পনা এর মধ্যে অন্যতম।

তিনি বলেন, স্মোক অ্যালার্ম শতভাগ প্রাণ বাঁচায়। এ সম্পর্কিত অসংখ্য ঘটনা আমি আপনাদের শোনাতে পারি। তবে সেটা তখনই কাজে আসবে যখন সেটা কার্যকর থাকবে। তাছাড়া এটা আইনও। আগুন লাগার পর কীভাবে আপনি বাড়ি থেকে বেরোবেন সেই অনুশীলনও আপনার নিয়মিত করা উচিত। অ্যালার্ম বেজে উঠলে নিরাপদে কি করা উচিত সবারই তা জানা থাকা উচিত।

বার্তাটি ভাইরাল করে দিতে সবার প্রতি আহবান জানান ফায়ার মার্শাল। তিনি বলেন, বাচ্চারা, তোমরা যদি বার্তাটি দেখে থাকো তাহলে তোমাদের বাবা-মাকে স্মোক অ্যালার্মটি পরীক্ষা করতে বলো। আর এটা যদি না থাকে তাহলে জিজ্ঞেস করো কেন নেই। অ্যালার্ম পরীক্ষার জন্য পরিবারের ও প্রতিবেশীদের কারও সাহায্যের প্রয়োজন হলে তোমরা তা করো। স্মোক অ্যালার্ম নিয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন তৈরি হয় তাহলে স্থানীয় দমকল বিভাগে যোগাযোগ করো।

This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

 

- Advertisement -

Read More

Recent