কানাডা ও যুক্তরাষ্ট্রের পুঁজি বাজারে পতন

অস্থিতিশীল লেনদেনে মধ্য দিয়ে ৪ মার্চ দিন শেষ করেছে উত্তর আমেরিকার পুঁজি বাজারগুলো

অস্থিতিশীল লেনদেনে মধ্য দিয়ে ৪ মার্চ দিন শেষ করেছে উত্তর আমেরিকার পুঁজি বাজারগুলো। কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মহাদেশীয় বাণিজ্য যুদ্ধ শুরু করায় বাজারে দরপতন হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ মধ্যরাতে কার্যকর হওয়ার পর এসঅ্যান্ডপি/টিএসএক্স কম্পোজিট সূচক ৪২৯ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২৪ হাজার ৪৭২ পয়েন্টে। তবে প্রযুক্তি কোম্পানিগুলোর সুবাদে বিকালের দিকে বাজচার আবার ঘুরে দাঁড়ায়। নাসডাক দিনশেষে লালে নেমে আসার আগে সবুজে উন্নীত হয়।

- Advertisement -

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের কাছ থেকে কী আসে এবং অর্থনীতিতে শুল্ক কীভাবে প্রভাব ফেলে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে এ ধরনের অস্থিতিশীলতা থাকবে। বছরজুড়ে বড় ধরনের উত্থান-পতন আমরা দেখতে পাব।

ফার্স্ট এভিনিউ ইনভেস্টমেন্ট কাউন্সেল ইনকর্পোরেশনের পোর্টফোলিও ম্যানেজার ইয়ান চঙ্গ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পুরো মেয়াদজুড়েই এটা দেখা যাবে। কোনো কিছুরই মীমাংসা হয়নি এবং তিনি শুরু করেছেন কেবল।

নিউ ইয়র্কে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৬৭০ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৪২ হাজার ৫২০ দশমিক ৯৯ পয়েন্টে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৭১ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭৭৮ দশমিক ১৫ পয়েন্টে। নাসডাক কম্পোজিট ৬৫ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮ হাজার ২৮৫ দশমিক ১৬ পয়েন্ট।

তবে প্রযুক্তি খাত অন্যদের চেয়ে এদিন ভালো করেছে। সেমিকন্ডাক্টর জায়ান্ট এনভিডিয়ার এদিন দর বাড়ে ১ দশমিক ৭ শতাংশ।

মার্কিন ডলারের বিপরীতে কানাডিয়ান ডলার এদিন লেনদেন হয় ৬৯ দশমিক শূন্য ২ সেন্টে। আগের দিন সোমবার যেখানে লেনদেন হয়েছিল ৬৯ দশমিক ৩১ সেন্টে। এপ্রিলে অপরিশোধিত জ¦ালানি তেলের চুক্তি ব্যারেলপ্রতি ১১ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ২৬ মার্কিন ডলারে। এপ্রিলে সরবরাহের চুক্তিতে প্রতি এমএমবিটিইউ প্রাকৃতিক গ্যাসের দাম ২২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৫ মার্কিন ডলারে।

- Advertisement -

Read More

Recent