চিয়াংয়ের স্থলে লিবারেল প্রার্থী পিটার ইউয়েন

ইউয়েন টরন্টো পুলিশ সার্ভিসে দীর্ঘ ৩৪ বছর তায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি অন্টারিও প্রাদেশিক নির্বাচনেও লিবারেল পার্টির প্রার্থী হয়েছিলেন

টরন্টো পুলিশের সাবেক উপ পুলিশপ্রধানকে মারখাম-ইউনিয়নভিলে পল চিয়াংয়ের স্থলে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে লিবারেল পার্টি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, অন্টারিও রাইডিংয়ের প্রার্থী হিসেবে চিয়াং পদত্যাগের পর পিটার ইউয়েনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইউয়েন টরন্টো পুলিশ সার্ভিসে দীর্ঘ ৩৪ বছর তায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি অন্টারিও প্রাদেশিক নির্বাচনেও লিবারেল পার্টির প্রার্থী হয়েছিলেন। তবে স্কারবোরো-অ্যাগিনকোর্ট রাইডিংয়ে কনজার্ভেটিভ প্রার্থী অ্যারিস ব্যাবিকিয়ানের কাছে তিনি হেরে যান।

- Advertisement -

মারখাম-ইউনিয়নভিল রাইডিংয়ে লিবারেল প্রার্থী হিসেবে গত সপ্তাহে পদত্যাগ করেন চিয়াং। পণ হিসেবে একজন রাজনৈতিক প্রতিপক্ষকে চীনা কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার কথা একটি গণমাধ্যমের সামনে বলার পর পদত্যাগ করেন তিনি।

লিবারেল নেতা মার্ক কার্নি চিয়াংয়ের মন্তব্যের নিন্দা জানান। কিন্তু পদত্যাগের আগ পর্যন্ত এই প্রার্থীর পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি।

কানাডিয়ানরা ভোট দিতে যাওয়ার তিন সপ্তাহ বাকি থাকতে সোমবার প্রার্থীতা মনোনয়ন সোমবার শেষ করেছে লিবারেল পার্টি।

 

- Advertisement -

Read More

Recent