
এর উত্তর হচ্ছে, জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা তলানীতে নেমে আসা স্বত্তেও তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে ছিলেন শুধুমাত্র এনডিপির সমর্থনের জোরে।
লিবারেল পার্টির নেতৃত্বে বহু আগেই পরিবর্তন আসতে পারতো যদি এনডিপি লিডার জাগমিত সিং জাস্টিন ট্রুডোকে হুমকি দিতেন লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে না দাঁড়ালে এনডিপি মাইনোরিটি লিবারেল গর্ভামেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দিবে।
খ্রিষ্টিয়া ফ্রিল্যান্ড ডেপুটি প্রাইমিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ানোর পর জাগমিত সিং বলেছিলেন, ট্রুডো যদি পদত্যাগ না করে তবে তিনি মাইনোরিটি লিবারেল গর্ভামেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দিবেন।
এতেই কিন্তু জাস্টিন ট্রুডো লিবারেল পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তানাহলে তিনি আরও বেশ কিছু দিন ক্ষমতা এবং পদ আঁকড়ে বসে থাকতেন।
তাই এনডিপির জনপ্রিয়তা তলানীতে নেমে আসার পেছনে জাস্টিন ট্রুডোকে এত দিন টিকিয়ে রাখার জন্য দায়ী। জাস্টিন ট্রুডোকে অহেতুক দীর্ঘদিন দিন টিকিয়ে রাখার জন্য কানাডিয়ানরা এনডিপির উপর ক্ষিপ্ত।
কানাডিয়ানরা মনে করছে, এনডিপি মাইনোরিটি লিবারেল সরকার থেকে এক বছর কিংবা ছয় মাস আগে সমর্থন প্রত্যাহার করার হুমকি দিলে যে কাজটি এখন হচ্ছে সেই কাজটি এক বছর কিংবা ছয় মাস আগেই হতে পারতো। লিবারেল পার্টির নেতৃত্বে পরিবর্তন হয়ে যে ফেডারেল নির্বাচন এখন হতে যাচ্ছে, এই ফেডারেল নির্বাচন আরও একবছর কিংবা আরও ছয় মাস আগেই হতে পারতো।
এক বছর কিংবা ছয় মাস আগেই একটি নতুন সরকার কানাডার হাল ধরার সুযোগ পেতো। নতুন সরকার আরও আগেই সুযোগ পেতো কানাডার অর্থনীতিকে একটি ভালো অবস্থায় নিয়ে যেতে।
এই বিলম্বের দায় এখন এনডিপিকে নিতে হচ্ছে। কানাডিয়ানরা মনে করছে, কানাডার অর্থনীতিকে damage করার পেছনে ট্রুডোর নেতৃত্ব দায়ী আর ট্রুডোকে দীর্ঘ দিন টিকিয়ে রেখেছিল এনডিপি।
আসলে জাগমিত সিংহের কিছু ভুল হিসাব ছিল। তিনি ভেবেছিলেন, লিবারেল পার্টি যত জনপ্রিয়তা হারাবে তত এনডিপির লাভ হবে। কারন, লিবারেল পার্টির ভোটাররা সাধারণত নিজ পার্টির উপর আস্থা হারালে তারা এনডিপির দিকে সুইং করে। এর ফলে এনডিপির ভোট বাড়ার সম্ভাবনা থাকে।
জাগমিত সিংহের এই হিসাব ধোঁপে টিকেনি।কারন, মার্ক কার্নি এসে সব হিসাব ওলটপালট করে দিয়েছে। যে কনজারভেটিভ পার্টি মার্ক কার্নি লিবারেল পার্টির নেতৃত্ব নেওয়ার আগে প্রায় ২০ পয়েন্ট এগিয়ে ছিল, সেই কনজারভেটিভ পার্টি এখন লিবারেল পার্টি থেকে পিছিয়ে পড়েছে।
যাইহোক, এমন হবে সেটা জাগমিত সিং ভাবেননি। জাগমিত সিং লিবারেল পার্টিকে এত দিন সমর্থন দেওয়ার আরেকটি কারন হচ্ছে, এনডিপির নেতৃত্বে নিজের অবস্থানকে যতদিন সম্ভব ধরে রাখা। কারন, নতুন নির্বাচন হলে এডিপিতে তার নেতৃত্ব চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে৷ তাই যতদিন পারা যায় নিজের নেতৃত্ব ধরে রাখার জন্য তিনি লিবারেল পার্টিকে সমর্থন দিয়ে গেছেন।
অনেকগুলি কারনেই আসলে কানাডিয়ানরা এনডিপি এবং এর নেতা জাগমিত সিংয়ের উপর ভিষণভাবেই ক্ষুব্ধ।
স্কারবোরো, কানাডা
