সারেতে ৫ লাখ মানুষের অংশগ্রহণে বৈশাখী প্যারেড

এনডিপি নেতা জাগমিত সিং

শনিবার ২০২৫ সারে খালসা ডে বৈশাখী প্যারেডে ৫ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে আবারও শিখদের সবচেয়ে বড় বার্ষিক উদযাপন অনুষ্ঠিত হলো।

১২৮ স্ট্রিটে গুরদুয়ারা দাশমেশ দরবার থেকে এটা শুরু হয় এবং সাড়ে ৫ লাখেল বেশি মানুষ তাতে অংশ নেন। প্যারেডের মুখপাত্র মনিন্দর সিং এক বিবৃতিতে বলেন, আজ আমরা যা দেখলাম তা একতা, বৈচিত্র্য ও অভিন্ন আনন্দের সুন্দর এক প্রকাশ। শিক সম্প্রদায়ের ইতিহাস, চর্চা, মানবাধিকারে প্রতি অঙ্গীকার এবং সারে ও কানাডাকে যারা নিজেদের বাড়ি বলে থাকেন সেইসব মানুষ ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত হতে দ্য সারে নগর কীর্তন দারুণ এক সুযোগ। এই ঐতিহ্য বাড়তে দেখে এবং লোকজনকে একত্র হতে দেখে আমরা অভিভুত।

- Advertisement -

বৈশাখীর মাধ্যমে ১৬৯৯ সালে সৃষ্ট খালসাকে উদযাপন করা হয়। পাশাপাশি পাঞ্জাবে বসন্তের আগমনকেও উদযাপন করা হয়।

নগর কীর্তনের পাশাপাশি প্যারেড রুটে স্বেচ্ছায় সরবরাহ করা খাবারের স্টলও ছিল। সেখান থেকে শিখদের প্রথা মেনে অংশগ্রহণকারীদের বিনামূল্যে নিরামিষ খাবার সরবরাহ করা হয়। ব্রিটিশ কলাম্বিয়ায় শনিবার নির্বাচনী প্রচারে থাকা এনডিপি নেতা জাগমিত সিং এবং কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর উভয়েই প্যারেডে অংশ নেন। স্থানীয় এবং প্রাদেশিক রাজনীতিকরা অংশ নেন। তবে ফেডারেল লিবারেল নেতা মার্ক কার্নি এতে অংম নেননি।

শনিবারের ওই অনুষ্ঠান ছিল সারে খালসা ডে উদযাপনের ২৬তম বছর। গত সপ্তাহে ভ্যানকুভার নগর কীর্তন অনুষ্ঠিত হয়। ১৯৭৯ সাল থেকে এটি উদযাপিত হয়ে আসছে।

- Advertisement -

Read More

Recent