
১.
একটু বাঁ দিকে তাকান :
- Advertisement -
কৃষ্ণচূড়া, খোলা জানালা-
বিদ্যুত-তারে বসে আছে স্থির
মায়াবী এক কাক।
গন্তব্যে ছুটে মানুষ।
যায় হারিয়ে পথের শব্দ, দাবী।
ক্রমশ উঁচুকে উঠে –
ফেরিওয়ালার হাঁক….
২.
একটু দেরীতে গেলে ক্ষতি নেই!
যদি, নিরাপদ ও নিশঙ্কে হাঁটি পথে।
হয়তো পূর্ণ হয়নি আয়োজন,
যন্ত্রণা নেই অপ্রাপ্তির কোন ক্ষতে।
আসলে আমরা একই রাস্তার পথিক,
যদিও আমার বিশ্বাস ভিন্নমতে।
৩.
‘মানুষ’ বলে ডাক দিতেই
খুলে দিলেন ঘর।
দেখি, আমার সামনে দাঁড়ানো ঈশ্বর!
- Advertisement -
