হারশেল সেগাল প্রয়াত

হারশেল সেগাল

বিশেষায়িত চা সরবরাহকারী ডেভিডসটি ইনকর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা হারশেল সেগাল মারা গেছেন। একই সঙ্গে তিনি কানাডিয়ান ফ্যাশন রিটেইলার লা চ্যাটু প্রতিষ্ঠা করেন।

মন্ট্রিয়লভিত্তিক কোম্পানিটি নিবার একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সেগাল ৬ মে মন্ট্রিয়লে প্রয়াত হয়েছেন। তার বয়স কত হয়েছিল তা জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।

- Advertisement -

বেভারেজ কোম্পানিটির পরিচালনা পর্ষদ থেকে ২০২১ সালে অবসর নেন সেগাল। কিন্তু তার স্ত্রী জেন সিলভারস্টোন সেগাল পর্ষদের চেয়ারম্যান হিসেবে থেকে যান এবং তার কন্যা সারাহ সেগাল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান ব্র্যান্ড কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

হারশেল লা চ্যাটু শুরু করেন ১৯৫০ এর দশকের শেষ দিকে এবং ব্র্যান্ডটি মলের প্রধান পণ্য হয়ে ওঠে। ১৯৮০ ও ৯০ এর দশকের তরুণ ক্রেতাদের পছন্দের শীর্ষে ছিল ব্র্যান্ডটি। এরপর এইচঅ্যান্ডএম ও জারার মতো বিদেশি রিটেইলাররা কানাডার বাজারে প্রবেশ করে।

শেষ পর্যন্ত ২০২০ সালে কোম্পানিটি ক্রেডিটর প্রটেকশন দাখিল করে এবং স্টোরগুলো অবসায়ন করে।

ডেভিডসটি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ক্রেতাদের সঙ্গে যোগাযোগে গভীরভাবে বিশ্বাসী ছিলেন এবং কোম্পানিতে একটি সুনির্দিষ্ট স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আসেন। হারশেলের অবদান ডেভিডসটিতে চির স্মরণীয় হয়ে থাকবে এবং তার স্বপ্ন আমি এগিয়ে নিতে চাই। এমনটাই বলেছেন তার স্ত্রী সিলভারস্টোন।

ডেভিডসটি অনলাইনে চা ও উপহার সামগ্রী বিক্রি করে থাকে। পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রজুড়ে গ্রোসারি স্টোর, ফার্মেসি ও কনভিনিয়েন্স স্টোরও পরিচালনা করে আসছে তারা। কানাডাজুড়ে কোম্পানির মালিকানাধীন স্টোর রয়েছে ২০টি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেভিডসটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার সেগালের বিনিয়োগ শাখা রেইনি ডে ইনভেস্টমেন্ট লিমিটেড। তারা কোম্পানির দীর্ঘমেয়াদী শেয়ারহোল্ডার হিসেবে থাকতে চায়।

- Advertisement -

Read More

Recent