
২২ জুন, ২০২৫ সাল। কানাডার রিচমন্ড হিল শহরের শেরাটন হোটেলের কনভেনশন সেন্টারে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগের ব্যানারে অনুষ্ঠিত হলো হিউম্যান রাইটস কনভেনশন-২০২৫। অনুষ্ঠানে শিক্ষক, কানাডার জনপ্রতিনিধি, হিউম্যান রাইটস কর্মকর্তা, ব্যারিস্টার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন৷
বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রত্যেক বক্তাই ঐক্যমত্য হোন যে, এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না৷ মুক্তিযুদ্ধের মূল্যবোধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের লক্ষ্যে এই পরিস্থিতি পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে৷
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার গলায় কেন জুতার মালা এর জবাব একদিন ড. ইউনুসকেই দিতে হবে। এই প্রসঙ্গে সবাই তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মোহাম্মদ হাসান ও তার সহযোদ্ধাদের সবাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন -এরকম একটি আয়োজনের খুবই প্রয়োজন ছিল।
অনুষ্ঠানে অন্যতম আলোচক ড. আব্দুল আউয়াল পরিস্থিতি বর্ণনা করে যখন উপস্থিত সুধীমহলের কাছে বাংলাদেশকে রক্ষা করার জন্য আকুল আবেদন জানাচ্ছিলেন, তখন অনেকেই চোখের অশ্রু ধরে রাখতে পারেননি৷
অনুষ্ঠানে ইংল্যান্ড থেকে আমন্ত্রিত অতিথি ব্যারিস্টার নিঝুম মজুমদার আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোহাম্মদ হাসান দাখিলকৃত অভিযোগে আইনী সহায়তা দিচ্ছেন। ব্যারিস্টার নিঝুম উপস্থিত সুধীমহলের কাছে আহবান জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে কেউ অভিযোগ দাখিল করলে তিনি বিনা সবাইকে নির্দ্বিধায় সবরকম আইনী সহায়তা দেবেন।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বভাবতই মানুষ ক্ষোভে ক্রোধে জর্জরিত। এরকম এক সময়ে এরকম একটি আয়োজন সবাইকে আশার আলো জাগিয়েছে। ক্ষোভের মাঝেও সমবেতভাবে এক সংকল্প প্রকাশের দৃঢ়তায় সবাই প্রয়োজনে যে কোন পরিস্থিতিকে মোকাবেলা করার সাহস নিয়ে ঘরে ফিরেছেন। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা মোহাম্মদ হাসান, এরকম একটি আয়োজনে নেতৃত্ব দেওয়ার জন্য।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

