ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী খুনের ঘটনায় শঙ্কিত কার্নি

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যার ঘটনায় তিনি বিধ্বস্ত ও শংকিত বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যার ঘটনায় তিনি বিধ্বস্ত ও শংকিত বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ওই দুই কর্মীকে যখন গুলি করে হত্যা করা হয় তখন তারা একটি ইহুদি জাদুঘর থেকে বের হচ্ছিলেন।

৩১ বছর বয়সী শিকাগোর বাসিন্দা ইলিয়াস রদ্রিগেজ তখন জাদুঘরের মধ্যে ঢুকছিলেন। অনুষ্ঠানের নিরাপত্তাকর্মীরা পরে তাকে আটক করলে তিনি ফিলিস্তিন মুক্ত কর বলে চিৎকার করতে থাকেন বলে কর্তৃপক্ষগুলো জানিয়েছে।

- Advertisement -

যে দুইজন নিহত হয়েছেন তাদের একজন ইসরায়েলি নাগরিক ইয়ারন লিচিনস্কি এবং অন্যজন আমেরিকান নাগরিক সারাহ মিলগ্রিম। তাদের বিয়ে করার কথা ছিল জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্ক কার্নি বলেছেন, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে এটা উদ্দেশ্যমূলখ আক্রমণ এবং তিনি এর কড়া নিন্দা জানাচ্ছেন। এটা ইহুদিবিদ্বেষী সহিংস কাজ। ইয়ারন ও সারাহ, তাদের স্বজন এবং সমগ্র ইহুদি সম্প্রদায়ের জন্য আমার প্রার্থনা থাকল।

টরন্টো ও গ্রেটার টরন্টো এরিয়ার পুলিশ বাহিনীগুলো গুলির বিষয়টি স্বীকার করে বলেছে, স্কুল, কমিউনিটি সেন্টার ও উপাসনালয়গুলোতে সামনের দিকে পুলিশ কর্মকর্তার উপস্থিতি বাড়ানো হবে।

পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ বলেন, ভুক্তভোগী পরিবারগুলো, তাদের সহকর্মী এবং ইহুদি সম্প্রদায়ের প্রতি আমার সমবেদনা রইল। ইহুদিবিদ্বেষ এবং এটা যে সহিংসতা ও ভীতি ডেকে আনে তা নিন্দার অযোগ্য। এটা অবশ্যই বন্ধ করতে হবে। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যার ঘটনা ভয়ঙ্কর।

এ ঘটনায় তিনি ব্যথিত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ইহুদিবিদ্বেষ এবং ইসরায়েলের বিরুদ্ধে উস্কানির ভয়ঙ্কর মূল্য কী তা আমরা দেখতে পাচ্ছি।

- Advertisement -

Read More

Recent