ফ্রিডম কনভয়ের নেপথ্যে far right দের ইন্দন রয়েছে। উদ্দেশ্য, কানাডাতে উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিয়ে এর ফায়দা হাসিল করা।
বিগত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনোত্তর ক্যাপিটাল হিলে যে ধরনের আক্রমণ হয়েছিল, কানাডাতে বর্তমানে যে ফ্রিডম কনভয় মুভমেন্ট হচ্ছে,এই দুইয়ের মধ্যে পদ্ধতিগত ভিন্নতা থাকলেও উদ্দেশ্য এক আর তা হচ্ছে, উগ্র জাতীয়তাবাদকে উস্কে দেওয়া।
ফ্রিডম কনভয় মুভমেন্টকে সচল রাখার জন্য যে পরিমান ফান্ড রেইজ হচ্ছে তাতেই ধারনা করা সম্ভব এর পেছনে শক্তিশালী এক রাজনৈতিক মোটিভ কাজ করছে।
যদিও ফ্রিডম কনভয়ের নামে সংগৃহীত প্রায় ১০ মিলিয়ন ডলার GoFundMe অর্গানাইজেশন অর্থ রিলিজ না করে ফ্রিজ করে রেখেছে তবু্ও এদের ফান্ড রেইজিং থেমে নেই।
GiveSendGo নামের অন্য একটি free Christian crowdfunding site এর মাধ্যমে ৬৯৬৬১ ডোনারের কাছ থেকে ফ্রিডম কনভয় প্রায় ৬.৩ মিলিয়ন ফান্ড রেইজ করেছে।
এই মুভমেন্টকে সফল করার উদ্দেশ্যেই এই অর্থায়ন করা হচ্ছে।
ফ্রিডম কনভয় ট্রাকারদের দাবী কি?
এদের দাবী হচ্ছে, কানাডা আমেরিকা বর্ডার ক্রস করার সময় ট্রাকারদেরকে বাধ্যতামূলকভাবে ভ্যাক্সিনের সার্টিফিকেট দেখিয়ে প্রবেশ করতে হয়। কানাডা সরকারের কাছে ট্রাকারদের দাবী হচ্ছে, এই ভ্যাক্সিন ম্যান্ডেট উঠিয়ে দিতে হবে।
দ্বিতীয় দাবী হচ্ছে, ট্রাকারদের মধ্যে আন-ভ্যাক্সিনেটেড যারা আছেন তারা বর্ডার ক্রস করে নিজ দেশে ফেরার পর কোয়ারেন্টিনের যে বিধান রয়েছে, কানাডা সরকারকে সেই বিধান প্রত্যাহার করতে হবে।
মূলতঃ এই দুটি দাবী নিয়ে ফ্রিডম কনভয় ট্রাকাররা কানাডার অনেক গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করে রেখেছে। বিশেষ করে রাজধানী অটোয়ার জনজীবন মারাত্নকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মূল সড়কগুলিতে ট্রাকাররা তাদের বিশাল বিশাল ট্রাক নিয়ে অবস্থান করায় চলাচলে অসুবিধা হচ্ছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নাগরিকদের দুর্ভোগ বাড়ছে।
টরন্টো, কুইবেক, মন্ট্রিয়ল সব জায়গাতেই ট্রাকাররা হাইওয়ে এবং মূল সড়কগুলিতে অবস্থান নিয়েছে। পুলিশ অসংখ্য ট্রাকের বিরুদ্ধে টিকিট ইস্যু করেছে, অনেককে গ্রেফতার করেছে। কিন্তু এই মুভমেন্ট থেমে নেই। দিন দিন নতুন নতুন ট্রাকাররা এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে।
প্রথমেই উল্লেখ করা হয়েছে, এই মুভমেন্টের পেছনে far right দের ইন্দন রয়েছে। ভ্যাক্সিন ম্যান্ডেট বাতিলের দাবী তুলে এন্টিভ্যাক্সদের একতাবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে জাগিয়ে তোলা এই লক্ষ্য।
কানাডা বরাবরই বিশ্বের দরবারে একটি শান্তিপ্রিয় দেশ হিসাবে পরিচিত। এখানে কখনোই উগ্র জাতীয়বাদ মাথা চাড়া দিয়ে উঠেনি। এর মূল কারন হচ্ছে, এই দেশের অনবদ্য অভিবাসন নীতি। দেশটি বহু আগে থেকেই মাল্টিকালচারকে ধারন করেছে। ফলে দেশটিতে বহুজাতির শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টি হয়েছে। এখানে ওয়াইট সুপ্রিমেসী মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠলেও সেইভাবে দানা বাধতে পারেনি। তারা বিচ্ছিন্নভাবেই থেকে গেছে।
ফ্রিডম কনভয় মূলতঃ এবং প্রধানতঃ সেই বিচ্ছিন্ন অবস্থা থেকে তাদেরকে সংগঠিত করে উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিয়ে এর ফায়দা নিতে চাচ্ছে।
দেশে দেশে এইভাবেই উগ্র জাতীয়তাবাদ জেগে উঠার বহু নজির আছে।
এই অবস্থায় কানাডা সরকারের বেশি দিন নমনীয় থাকার সুযোগ নেই। এখানে উগ্র জাতীয়তাবাদ দানা বাধার আগেই কঠিন অবস্থান নেওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই। জনজীবন দিন দিন ট্রাকারদের অবরোধের কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারকে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনার জন্য কঠিন ব্যবস্থা শেষ পর্যন্ত নিতে হতে পারে।
সামনের কিছু দিন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
স্কারবোরো, অন্টারিও, কানাডা

