পলিয়েভার এখন উপ-নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছেন

কানাডার রাজনীতিতে এখন সবার চোখ আলবার্টার আসন্ন উপ নির্বাচনের দিকে

কানাডার রাজনীতিতে এখন সবার চোখ আলবার্টার আসন্ন উপ-নির্বাচনের দিকে। কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভার জন্য এ নির্বাচনকে ঘিরে পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই উপ-নির্বাচনে জয়লাভ করে সংসদে প্রবেশ করতে হবে তাঁকে। ফলে ফলাফল ঘোষণার আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফল কেবল পলিয়েভারের ব্যক্তিগত ভবিষ্যৎই নয়, বরং কানাডার জাতীয় রাজনীতির সমীকরণেও প্রভাব ফেলতে পারে। বর্তমানে জনগণের মধ্যে লিবারেল সরকারের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। অর্থনীতি, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এই পরিস্থিতি কনজারভেটিভদের জন্য আশার বার্তা নিয়ে এসেছে।

- Advertisement -

পলিয়েভা প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছেন একটি “সাশ্রয়ী কানাডা” গড়ার, যেখানে বাসস্থান, জ্বালানি ও খাদ্যের দাম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকবে। পাশাপাশি তিনি সরকারের আর্থিক নীতি ও অভিবাসন ব্যবস্থারও কড়া সমালোচনা করেছেন। এর ফলে তরুণ থেকে মধ্যবিত্ত শ্রেণি—বিভিন্ন স্তরের ভোটাররা পরিবর্তনের আশায় কনজারভেটিভদের দিকে ঝুঁকছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজনৈতিক মহল বলছে, যদি কনজারভেটিভরা এই নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়, তবে তা আসন্ন ফেডারেল নির্বাচনের জন্য বড় সংকেত হয়ে উঠতে পারে। এখন সবার দৃষ্টি উপ-নির্বাচনের ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে পলিয়েভার ও তাঁর দলের ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রার দিকনির্দেশনা।

- Advertisement -

Read More

Recent