কারাগারে পাঠানোর আগে মাদক কারবারীকে ভর্ৎসনা করলেন বিচারক

বিচারক বলেন বেল পুলিশের তদন্তের মধ্যেও ছিলেন না বরং গাড়ি চালানো সংক্রান্ত এক অভিযোগে আদালতে হাজির না হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে তখন ৪ হাজার ৪৫০ ডলার মূল্যের ফেন্টানাইল ও নগদ ৬০০ ডলার একটি সেলফোন ও মাদক প্যাকেজিং সামগ্রী তার সঙ্গে ছিল

ভালো পরিবারে জন্মগ্রহণ করা এবং অনেক সুযোগ সুবিধার মধ্যে বড় হওয়া মাদকাসক্ত এক মাদক কারবারীকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। তবে তার আগে কীভাবে তিনি কমিউনিটির ক্ষতি করেছেন সেজন্য তাকে ভর্ৎসনা করেছেন।

৩০ বছর বয়সী কাসান্দ্রা বেলকে শাস্তি দেওয়ার আগে বিচারপতি কোলেট গুড বলেন, এই কমিউনিটির যেসব সমস্যা আপনি তার অংশ। টিকে থাকার জন্য যারা যা কিছু করতে পারে আপনি সেই দলের অংশ। এভাবে আপনি যা করছেন এবং ক্ষতি করছেন তাতে আপনার কিছু যায় আসে না। মাদক কারবারীদের কারণে এই কমিউনিটি (ব্র্যান্টফোর্ড) দ্রæত যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। তারা মারাত্মক সব মাদক পাচার করে, যেমনটা আপনি করেছেন।

- Advertisement -

তিনটি ভিন্ন ভিন্ন তারিখে তিনটি অপরাধের দোষ স্বীকার করেন বেল। এর মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধটি ঘটে যখন তার কাছে এক আউন্স ফেন্টনাইল পাওয়া যায়। ২০২৪ সালের জুলাইয়ে ঘটনাটি ঘটে।

বিচারক বলেন, বেল পুলিশের তদন্তের মধ্যেও ছিলেন না। বরং, গাড়ি চালানো সংক্রান্ত এক অভিযোগে আদালতে হাজির না হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে তখন ৪ হাজার ৪৫০ ডলার মূল্যের ফেন্টানাইল ও নগদ ৬০০ ডলার, একটি সেলফোন ও মাদক প্যাকেজিং সামগ্রী তার সঙ্গে ছিল।

গুড বলেন, ফেন্টানাইল মানুষের সবকিছু খোয়ানোর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ সময় তিনি মাদকের কারণে নগরীর অংশবিশেষ যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেন। গৃহহীন বহু মানুষ ব্র্যান্টফোর্ডে ঘুরে বেড়ান এবং মৃত্যু থেকে তারা মাত্র এক ডোজ দূরে অবস্থান করছেন। তারা বাইরে বেরোচ্ছে, অপরাধ করছে, মাদক বিক্রি করছে, ডাকাতি করছে, জোর করে বাড়িতে ঢুকে পড়ছে এবং মাদক কেনার অর্থ সংগ্রহের জন্য জিনিসপত্র চুরি করছে। ব্র্যান্টফোর্ডের প্রত্যেকের এই ক্ষতির জন্য আপনি দায়ী।

স্কুলে পড়া অবস্থায়ই বেল মারিজুয়ানা সেবন শুরু করেন এবং পর্যায়ক্রমে আরও শক্তিশালী মাদকে আসক্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত তার মাদকের অর্থ জোগাড়ের তাগিদে তা বিক্রি শুরু করেন। গুড বলেন, বেল যেহেতু নিজে মাদকাসক্ত তাই তিনি যা বিক্রি করছেন তার ক্ষতি সম্পর্কে তিনি জানেন।

- Advertisement -

Read More

Recent