ক্যানাবিস থেকে ফেডারেল সরকারের রাজস্ব ২৪৪ মিলিয়ন ডলার

২০২৪ সালে মারিজুয়ানা থেকে ফেডারেল সরকারের রাজস্ব ২৫ কোটি ডলারের নিচে স্থির রয়েছে বলে অর্থ বিভাগের এক মেমোতে উল্লেখ করা হয়েছে

২০২৪ সালে মারিজুয়ানা থেকে ফেডারেল সরকারের রাজস্ব ২৫ কোটি ডলারের নিচে স্থির রয়েছে বলে অর্থ বিভাগের এক মেমোতে উল্লেখ করা হয়েছে। বø্যাকলক’স রিপোর্টার তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

২০১৮ সালে ক্যানাবিস যখন বৈধ করে দেওয়া হয় তখন মন্ত্রিসভা বার্ষিক ১০০ কোটি ডলারের মতো রাজস্ব প্রাক্কলন করেছিল। তবে ৩০ মে বিয়ার অ্যান্ড ক্যানাবিস ট্যাক্সেশন ফ্রেমওয়ার্কস মেমোতে বলা হয়েছে, ২০২৪ সালে ক্যানাবিস থেকে ফেডারেল সরকারের রাজস্ব এসেছে মাত্র ২৪ কোটি ৪০ লাখ ডলার।

- Advertisement -

২০২০ সালে রাজস্বের এই পরিমাণ ছিল ২৫ কোটি ৬৭ লাখ ডলার। ওই বছরই মন্ত্রিসভা ভোগ্য মারিজুয়ানা পণ্যের লাইসেন্স ইস্যু করে। ২০১৯ সালে ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের বৈঠকের জন্য ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের তৈরি নথিতে আরও বেশি কর রাজস্ব প্রাক্কলন করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, ফেডারেল সরকার ক্যানাবিস বিক্রি থেকে কী পরিমাণ কর রাজস্ব আহরণের আশা করছে? কর্মীরা লেখেন, বৈধ বিক্রির প্রথম বছরে কর রাজস্ব আসতে পারে ৩৫ কোটি ৬০ লাখ থেকে ৯৫ কোটি ৯০ লাখ ডলার পর্যন্ত।

প্রতি গ্রাম ক্যানাবিসে এক ডলার কর আরোপ করে ২০১৮ সালে সংসদ বাজেট ইমপ্লিমেন্টেশন আইন পাস করে। ক্যানাবিস বৈধ করার প্রথম দুই বছরে ফেডারেল রাজস্ব বার্ষিক সর্বোচ্চ ১০ কোটি ডলার বেঁধে দেয়। তবে পর্যায়ক্রমে তা বাড়তে থাকবে বলে প্রাক্কলন করে।

এদিকে মেমোতে ২০২৪ সালে ২৪ কোটি ৪০ লাখ ডলার কর রাজস্বের কথা বলা হলেও তা প্রকৃত আহরণ কিনা তা বলা হয়নি।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent