৮৫ হাজার ডলারের লিকার চুরি

এলসিবিও স্টোরগুলো থেকে ৮৫ হাজার ডলার মূল্যের লিকার চুরির ঘটনায় জড়িতরা অভিযোগের মুখে পড়েছে

এলসিবিও স্টোরগুলো থেকে ৮৫ হাজার ডলার মূল্যের লিকার চুরির ঘটনায় জড়িতরা অভিযোগের মুখে পড়েছে। হল্টন রিজিয়নাল পুলিশ এমনটাই জানিয়েছে।

পুলিশ বলছে, একটি সংঘবদ্ধ গ্রæপের বিরুদ্ধে গত আগস্টে যৌথ তদন্ত শুরু করেন কর্মকর্তারা। গ্রæপটির বিরুদ্ধে অভিযোগ, তারা গ্রেটার টরন্টো এরিয়ার বিভিন্ন লিকার স্টোর ও অন্যান্য খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে চুরির লক্ষ্যবস্তু করেছে।

- Advertisement -

তদন্তের অব্যাহত থাকায় পুলিশ এবং এলসিবিও তদন্তকারীরা অভিযোগ করেন যে, মে মাসে ৫৪টি পৃথক পৃথক ঘটনায় চোরেরা ৮৫ হাজার ডলার মূল্যের লিকার চুরি করে। পাশাপাশি তারা অন্যান্য খুচরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সামগ্রীও চুরি করে হোম ডিপো, ডোল্লারামা, ভ্যালু ভিলেজ এবং মেট্রো স্টোর থেকেও তারা বিভিন্ন সামগ্রী চুরি করে।

বুধবার ওকভিল থেকে চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি কর্মকর্তারা তাদের গাড়ি তল্লাশি করে ৩১ গ্রাম কোকেন, ১৭ গ্রাম এমডিএমএ এবং হাইড্রোমরফিনের ১৮৩টি ক্যাপসুল পান।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া মিসিসোগার এই চার বাসিন্দা আগে থেকেই চুরি সংক্রান্ত বিভিন্ন মামলায় জামিনে ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ৩৯ বছর বয়সী ক্রিস্টোফার নোয়েল, ৪০ বছর বয়সী ক্রিস্টাল কিং, ৪৮ বছর বয়সী ফিলিপ ইয়াং এবং ৩৩ বছর বয়সী মার্ক মার্টিনিয়েলো।

- Advertisement -

Read More

Recent