
গত ১০ ফেব্রুয়ারি উইন্ডসর পুলিশ সার্ভিসের নতুন প্রধান জেসন ক্রাউলির কমান্ড পরিবর্তন ও শপথ গ্রহণ অনুষ্ঠান হলো । এই অনুষ্ঠানটি ছিল খুবই জাকজমক এবং বর্ণাঢ্য। সরকারি বিভন্ন পর্যায়ের এবং স্থানীয় কমিউনিটির বিশিষ্টজন এই আয়োজনে উপস্থিত ছিলেন। শুরুতেই বিশেষ বিউগল পরিবেশনা এবং হৃদয়স্পর্শী পাইপিং সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী পর্ব শেষ হয়। একাধিক কমিউনিটর বিশিষ্টজন বলেন, আমাদের সকল সম্প্রদায়ের জন্য এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। সকল সম্প্রদায়ের মিলিত উদ্যোগ ও চেস্টা কেবলমাত্র এর তাৎপর্যকে গভীরভাবে তুলে ধরতে পারে।
উইন্ডসর পুলিশ সার্ভিসে ৩২ বছর ধরে কর্মরত চিফ ক্রাউলি। ফলে এই শহরটা তিনি ভালোকরেই চিনেন এবং জানেন। তার অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং পরিচিতি আমাদের শহরের জন্যে একটি একটি ভালো পছন্দ। বলে রাখি চিফ ক্রাউলি এর আগে অপারেশন্সের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানেও তিনি বরাবরের মতো কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
অনুষ্ঠানে অনেকের মধ্যে উইন্ডসর পুলিশ সার্ভিস বোর্ডের চেয়ার হিসেবে মেয়র ড্রু ডিলকেন্স বক্তব্য রাখেন।তিনি বলেন, আজ আমাদের জন্যে আনন্দের দিন। আমরা নতুন চীফ পাচ্ছি। এরপর এমপিপি অ্যান্ড্রু ডাউই বক্তব্য রাখেন। তিনি বলেন, পরিবর্তন সবসময়ই ভালো বার্তা বহন করে। বিদায়রিা নতুনদের জন্যে রেখে যান এক ঝুলি অভিজ্ঞতা ও নির্দেশনা।
সাবেক চিফ জেসন বেলেয়ারও নতুন দায়িত্বে চিফ ক্রাউলিকে স্বাগত জানিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান। জেসন বেলেয়ার বলেন, চমৎকার একটি স্মৃতি আর অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। নতুন চীফকে আমার অভিনিন্দন।
উইন্ডসর পুলিশের কমিউনিটি কনসালটেটিভ কমিটির একজন সদস্য হিসেবে আমি চিফ ক্রাউলির সঙ্গে কথা বলার সুযোগ পাই। তাকে অনুরাধ করি সবসময় স্থানীয় কমিটির সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে। তিনি তার সেই অঙ্গীকারের কথা আমাকে ব্যক্ত করেন।
আমি আশা করি, চিফ জেসন ক্রাউলির নেতৃত্বে আমাদের উইন্ডসর আরও নিরাপদ এবং প্রাণবন্ত হয়ে উঠবে। কমিউনিটির বিকাশে সবাই একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই।
উইন্ডসর, কানাডা

